ইবির ধর্মতত্ত্ব অনুষদের নতুন দুই বিভাগে সভাপতি নিয়োগ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ধর্মতত্ত্ব অনুষদে চালু হওয়া নতুন দুই বিভাগে নতুন সভাপতি নিয়োগ দিয়েছে প্রশাসন। এতে অনুষদভুক্ত ডিপার্টমেন্ট অব আস-সিরাহ আন-নববীয়্যাহ বিভাগের সভাপতি হিসেবে আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শফিকুল ইসলাম এবং ডিপার্টমেন্ট অব কম্পারেটিভ তাফসীর বিভাগের সভাপতি হিসেবে দা'ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শহীদ মুহাম্মদ রেজওয়ান দায়িত্ব পেয়েছেন।

গত বুধবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত আলাদা আদেশে এ তথ্য জানা যায়।

অফিস আদেশে বলা হয়, ধর্মতত্ত্ব ও ইসলামিক শিক্ষা অনুষদভুক্ত ডিপার্টমেন্ট অব আস-সিরাহ আন-নববীয়্যাহ বিভাগের সভাপতি হিসেবে আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শফিকুল ইসলাম এবং ডিপার্টমেন্ট অব কম্পারেটিভ তাফসীর বিভাগের সভাপতি হিসেবে দা'ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শহীদ মুহাম্মদ রেজওয়ানকে নিয়োগ দিয়েছে প্রশাসন।

এছাড়া আগামী তিন বছরের জন্য উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ তাদের এই দায়িত্ব প্রদান করেছেন। এ অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য তারা নিয়ম অনুযায়ী সুযোগ-সুবিধা পাবেন।

নতুন দায়িত্ব প্রাপ্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে অধ্যাপক ড. শফিকুল ইসলাম বলেন, "বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য ও উদ্দেশ্য পূরণে এ বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি। বিভাগের উন্নয়নে সকলের পরামর্শ, সহযোগিতা ও দু’আ কামনা করছি।"

সদ্য সংবাদ/ এস.এম. শাহরীয়ার স্বাধীন

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি