জাবির কেন্দ্রীয় মন্দিরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় প্রার্থনাসভা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মন্দিরে প্রার্থনাসভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২ ডিসেম্বর) সন্ধ্যায় সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের আয়োজনে এই প্রার্থনাসভা হয়।

প্রার্থনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য। এছাড়া উপস্থিত ছিলেন জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, সিনেট সদস্য সাবিনা ইয়াসমিন, শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক দেবব্রত পাল এবং অফিসার সমিতির সভাপতি আব্দুর রহমান।

প্রার্থনাসভায় অংশ নিয়ে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক চঞ্চল কুমার দাস বলেন, “দেশমাতা বেগম খালেদা জিয়ার জীবনজুড়ে সংগ্রাম, হারানো আর হার না মানার গল্প। তিনি বাংলাদেশের সব ধর্মের, সব মানুষের নেত্রী। এই রাষ্ট্রের তাঁর কাছে এখনও অনেক কিছু পাওয়ার আছে। ধর্ম–বর্ণ–দলমত নির্বিশেষে সবাই তাঁর কাছে নিরাপদ।”

তিনি আরও বলেন, “তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন—এই আশায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের পক্ষ থেকে আজকের এই প্রার্থনাসভার আয়োজন করা হয়েছে। ঈশ্বর তাঁকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দিক।”

এ সময় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক রাধে শ্যাম বিশ্বাস (রাজেশ) বলেন, “আজ আমরা প্রার্থনা করছি বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্যের জন্য। দেশ ও গণতন্ত্রের পথে তাঁর আপসহীন সংগ্রাম আমাদের অনুপ্রেরণার উৎস। সংকটে–সংগ্রামে তিনি যে দৃঢ়তা দেখিয়েছেন, তা ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে। দেশের এই ক্রান্তিলগ্নে সৃষ্টিকর্তা যেন তাঁকে পূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু দান করেন।”

এ ছাড়া সনাতন বিদ্যার্থী সংসদের সভাপতি কনক দাস, বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের শুভাকাঙ্ক্ষীরা প্রার্থনায় অংশ নেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এমন আয়োজন করায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সনাতন শিক্ষার্থীদের প্রতি ধন্যবাদ জানান উপস্থিত ব্যক্তিরা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি