জাবিতে ছাত্রীদের গোপনে ছবি তুলতে গিয়ে মদসহ আটক যুবদল নেতা, স্বীকারোক্তির পর মুচলেকায় মুক্ত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুই নারী শিক্ষার্থীর গোপনে ছবি তোলার অভিযোগে আটক হওয়া এক যুবদল নেতা লিখিত স্বীকারোক্তি ও মুচলেকা দেওয়ার পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে মুক্তি পেয়েছেন।

বৃহস্পতিবার (২ জুলাই) রাত প্রায় ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত দেবাশীষ চৌধুরী ঢাকার ধামরাই উপজেলার বাসিন্দা এবং ধামরাই উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। ঘটনার সময় তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সেলিম রেজার সঙ্গে ক্যাম্পাসে এসেছিলেন।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কার্যালয়ে দেওয়া লিখিত স্বীকারোক্তিতে দেবাশীষ চৌধুরী বলেন, বটতলায় খাওয়া-দাওয়ার পর তিনি কয়েকজন নারীর গোপনে ছবি তুলেছেন। তিনি স্বীকার করেন, এ কাজ তাঁর ঠিক হয়নি। এ জন্য তিনি ক্ষমা প্রার্থনা করেন এবং ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ দেশের কোথাও কারও অনুমতি ছাড়া এভাবে ছবি তুলবেন না বলে অঙ্গীকার করেন।

নিরাপত্তা কার্যালয় সূত্রে জানা গেছে, আটকের সময় দেবাশীষ চৌধুরী ও তাঁর সঙ্গে থাকা ব্যক্তির কাছ থেকে দুটি বিয়ারের বোতল উদ্ধার করা হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতে সেগুলো ধ্বংস করা হয়।

এ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সেলিম রেজার কাছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে তাঁর কোনো মন্তব্য নেই।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, অভিযুক্ত ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের এক সাবেক শিক্ষার্থীর সঙ্গে বটতলায় এসেছিলেন। সেখানে দুই শিক্ষার্থীর গোপনে ছবি তোলার অভিযোগ ওঠার পর তাঁকে নিরাপত্তা কার্যালয়ে নেওয়া হয়। পরে তাঁর কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, অভিযুক্ত ব্যক্তি নিঃশর্তভাবে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চেয়েছেন এবং ভবিষ্যতে আর কখনো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করবেন না বলে অঙ্গীকার করেছেন। একই সঙ্গে তাঁর ব্যবহৃত গাড়িরও ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এসব শর্তে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম সদ্য. খুলনায় গৃহবধূকে কুপিয়ে-গুলি করে হত্যা সদ্য. ‘শামোন্ডা’ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, ছড়িয়ে পড়ার আশঙ্কা সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম সদ্য. খুলনায় গৃহবধূকে কুপিয়ে-গুলি করে হত্যা সদ্য. ‘শামোন্ডা’ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, ছড়িয়ে পড়ার আশঙ্কা সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা