জামায়াত নেতা খুন, নারী হেনস্তার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে জামায়াত নেতাকে কুপিয়ে হত্যা ও দেশব্যাপী হামলা-নৈরাজ্য ও নারী হেনস্তার প্রতিবাদে বিক্ষোভ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রশিবির।

শুক্রবার (৩০ জানুয়ারি) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এসময় শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুব আলী, সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি ও সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসাইন সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় উপস্থিত নেতাকর্মীরা নারায়ে তাকিবির, আল্লাহু আকবর; ইসলামি ছাত্রশিবির, জিন্দাবাদ জিন্দাবাদ; প্ল্যান প্ল্যান কোন প্ল্যান, মানুষ মারার মাস্টারপ্ল্যান; বিএনপির অনেক গুণ, নির্বাচনে মানুষ খুন; আমার ভাই শহীদ কেন, ইন্টেরিম জবাব চাই; বিএনপির কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও; চাদাবাজদের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও ইত্যাদি স্লোগান দেন।

শাখা ছাত্রশিবির সভাপতি ইউসুব আলী বলেন, 'আমরা জুলাইয়ে রক্ত দিয়েছি এদেশে ইনসাফ কায়েমের জন্য কিন্তু বর্তমানে বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। একটি দল ভেবেছে আমরা ক্ষমতায় চলেই এসেছি, এই ভেবে বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে পড়েছে। আসন্ন নির্বাচন কেন্দ্র করে তারা আমাদের ভাইকে হত্যা করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।'

তিনি আরও বলেন, 'নির্বাচন কেন্দ্র করে তাদের অপকর্ম আরো বৃদ্ধি পেয়েছে, অপকর্মের কারণে জনপ্রিয়তা হারিয়ে মাথা খারাপ হয়ে গেছে, তারা আমাদের মা-বোনের গায়ে হাত তোলা শুরু করেছে। যে নেতাকর্মীরা আমার মা-বোনদের গায়ে হাত দিয়েছে তাদের বলতে চাই, আপনার হাত না থাকলে কীভাবে চলতে হবে তা প্র‍্যাকটিস করে আসবেন। শুধু চাঁদাবাজ কেন কোন অন্যায় সহ্য করবো না। মানুষের অধিকার আদায়ের জন্য ইসলামী ছাত্রশিবির চাদাবাজের বিরোধীতা করেই যাবে।'

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, 'অনেকে আমাদেরকে ভয় দেখায়। এদেশের ছাত্রসমাজ ও ছাত্রশিবির দীর্ঘদিন ধরে বাঘের সাথে লড়াই করে আসছে, বানর যদি আমাদের ভয় দেখাতে আসে তাহলে লেজ ধরে দুইটা ঘুরান দিয়ে মামুর বাড়ি পাঠাই দিব। আসুন সব ভেদাভেদ ভুলে একসাথে নির্বাচনকে উপভোগ করি।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ