জনগণের স্বার্থে আন্দোলনে পাশে থাকবে জামায়াত: জামায়াত আমির

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
দেশের আর্থিক সম্পদ রক্ষায় জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জনগণের ন্যায্য দাবির আন্দোলনে তার দল সবসময় পাশে থাকবে।

শুক্রবার (১৭ এপ্রিল) সকালে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে আয়োজিত সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, বিএনপি জনগণের রায় নিয়ে তাদের সঙ্গে প্রতারণা করেছে। তবে বৃহত্তর জাতীয় স্বার্থ ও সুস্থ রাজনীতির ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে তারা নির্বাচনের ফলাফল মেনে নিয়েছেন বলে জানান তিনি।

তিনি দাবি করেন, জাতীয় নির্বাচনে ব্যাপক কারচুপির মাধ্যমে ‘জুলাইয়ের চেতনা’কে নস্যাৎ করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, সাবেক এক উপদেষ্টা ও বর্তমান সরকারের এক মন্ত্রীর বক্তব্যেই নির্বাচনে অনিয়মের বিষয়টি স্পষ্ট হয়েছে।

সংবিধান সংশোধনের মাধ্যমে সরকার ফ্যাসিবাদী কায়দায় দেশ পরিচালনা করছে বলেও অভিযোগ করেন জামায়াত আমির বলেন, 'সংসদে বিরোধী মত প্রকাশের সুযোগ ক্রমেই সংকুচিত করা হচ্ছে, যার ফলে জনস্বার্থে ১১ দলীয় জোটকে রাজপথে নামতে বাধ্য হতে হচ্ছে।'

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, 'অতীতের তুলনায় নতুন ধরনের ফ্যাসিবাদ আরও ভয়াবহ রূপ নিতে পারে। গণভোটের রায় প্রত্যাখ্যানের মধ্য দিয়েই এ ধারার সূচনা হয়েছে।'

একই সঙ্গে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোতে দলীয়করণের অভিযোগ তোলেন তিনি।

গণমাধ্যমের ভূমিকা প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, 'সত্য প্রকাশে বাধা দেওয়া হচ্ছে। গণমাধ্যমের প্রতি আহ্বান সাদাকে সাদা বলুন, বিকৃতভাবে উপস্থাপন করবেন না। আমাদের বক্তব্য আংশিক নয়, সম্পূর্ণ প্রকাশ করুন—অথবা প্রকাশ না করাই ভালো।'

তিনি আরও বলেন, 'সংসদ ও রাজপথ—উভয় ক্ষেত্রেই জনগণের স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে জামায়াতে ইসলামী সক্রিয় থাকবে। দেশের সম্পদ রক্ষায় জনগণকে জোরালোভাবে প্রতিবাদে নামতে হবে। পাশে থাকবো।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. কলকাতা বিমানবন্দরসহ ভারতে একাধিক স্থানে বোমা হামলার হুমকি সদ্য. মাদ্রাসাশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা, গ্রেপ্তার ২ সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. কলকাতা বিমানবন্দরসহ ভারতে একাধিক স্থানে বোমা হামলার হুমকি সদ্য. মাদ্রাসাশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা, গ্রেপ্তার ২