কারিগরি সমস্যায় বিপাকে বিমান বাংলাদেশ, বিলম্বিত দুই ফ্লাইট

স
সদ্য সংবাদ ডেস্ক
৮ আগস্ট, ২০২৬ ২২:৪৩:১৫
ছবি: সংগৃহীত

রোমের ফিউমিচিনো বিমানবন্দরে কারিগরি ত্রুটির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি আন্তর্জাতিক ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। টরন্টো-রোম-ঢাকাগামী BG306 ফ্লাইটের যাত্রা বিলম্বিত হওয়ায় একই উড়োজাহাজে পরিচালিত ঢাকা-রোম-টরন্টোগামী BG305 ফ্লাইটও নির্ধারিত সময়ে উড়তে পারছে না। শুক্রবার রাতে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোম বিমানবন্দরে BG306 ফ্লাইট পরিচালনার সময় উড়োজাহাজটিতে অনাকাঙ্ক্ষিত কারিগরি ত্রুটি দেখা দেয়। যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে উড়োজাহাজটির প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও ত্রুটি সমাধানের কাজ চলছে।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, কারিগরি ত্রুটি সম্পূর্ণভাবে সমাধান এবং নিরাপত্তা পরীক্ষা শেষ হওয়ার পরই উড়োজাহাজটি রোম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। ফ্লাইটের নতুন সময়সূচি পরবর্তীতে জানানো হবে।

এদিকে, রোমে আটকে থাকা BG306 ফ্লাইটের যাত্রীদের জন্য আবাসন ও খাবারের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে বিমান।

একই উড়োজাহাজ দিয়ে BG305 ফ্লাইট পরিচালিত হওয়ার কথা থাকায় সেটির নতুন যাত্রার সময় নির্ধারণ করা হয়েছে ৮ আগস্ট দুপুর ১টা। যাত্রীদের সকাল ৯টার মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

প্রয়োজনে যাত্রীরা বিমানের হটলাইন ১৩৬৩৬ নম্বরে যোগাযোগ করে সহায়তা নিতে পারবেন।

অনাকাঙ্ক্ষিত এ বিলম্বের কারণে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিমান। সংস্থাটি জানিয়েছে, যাত্রিদের নিরাপদে গন্তব্যে পোঁছে দেওয়ার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সদ্য সংবাদ/এসআর

 

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম সদ্য. খুলনায় গৃহবধূকে কুপিয়ে-গুলি করে হত্যা সদ্য. ‘শামোন্ডা’ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, ছড়িয়ে পড়ার আশঙ্কা সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম সদ্য. খুলনায় গৃহবধূকে কুপিয়ে-গুলি করে হত্যা সদ্য. ‘শামোন্ডা’ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, ছড়িয়ে পড়ার আশঙ্কা সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা