কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে কাওয়ালী সন্ধ্যার আয়োজন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ‘মেহফিল-এ-জশন কাওয়ালী সন্ধ্যা’। বিশ্ববিদ্যালয়ের কালচারাল সোসাইটির উদ্যোগে এই আয়োজন অনুষ্ঠিত হয়। 

শনিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় নতুন কলা ও বিজ্ঞান ভবনের মাঠে এ মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

স্থানীয় শিল্পীদের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিল্পীরা পরিবেশন করেন ‘কুন ফায়া কুন’, ‘দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না’, ‘আল্লাহু-আল্লাহু তুমি জাল্লে জালালুহু’ সহ বাংলা ও উর্দুর জনপ্রিয় কাওয়ালী গান। দর্শকদের উচ্ছ্বাসে পুরো অনুষ্ঠানস্থল মুখরিত হয়ে উঠেছিল ।

আয়োজকদের পক্ষ থেকে কালচারাল সোসাইটির সভাপতি ওমর তারিক বলেন, 'সুস্থ সংস্কৃতির বিকাশে আমাদের এই কাওয়ালী সন্ধ্যার আয়োজন। আলহামদুলিল্লাহ, সফলভাবে মাহফিল-এ-জশন্ সম্পন্ন করতে পেরেছি। শিক্ষার্থীরা দারুণ সাড়া দিয়েছে। সামনেও এমন আয়োজন নিয়মিত করতে চাই।'

সোসাইটির সেক্রেটারি গালিব হাসান বলেন, 'এবারের কাওয়ালী ছিল ভিন্নমাত্রার। পরবর্তী আয়োজন আরও জমকালো ও আকর্ষণীয় হবে বলে আশা করছি।'

সাধারণ শিক্ষার্থী নাজিম বলেন, 'এ ধরনের আয়োজন সুস্থ সংস্কৃতির বিকাশে বড় ভূমিকা রাখে। আলহামদুলিল্লাহ, কাওয়ালী সন্ধ্যা অসাধারণ লেগেছে।'

সাংস্কৃতিক আবহ, আধ্যাত্মিক সুর ও শিক্ষার্থীদের উচ্ছ্বাসে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। সুস্থ সংস্কৃতির চর্চা ও শিক্ষাঙ্গনের ইতিবাচক পরিবেশ গঠনে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন  সংশ্লিষ্টরা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি