খালেদা জিয়া সেজে আলোচনায় আসা সেই শিশুর বাবা পদ পেলেন যুবদলের কেন্দ্রীয় কমিটিতে

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কলতাপাড়া এলাকার শাহ নাসির উদ্দিন রুমন। তিনি ‘খুদে খালেদা’ হিসেবে আলোচিত শাহ রুবাইয়া রুবাবার বাবা।

রুমনের এ পদপ্রাপ্তির খবরে গৌরীপুরে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। শহরের কালিপুর মধ্যম তরফ এলাকায় দলীয় নেতাকর্মীদের মিষ্টিমুখ করে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে।

এর আগে শাহ নাসির উদ্দিন রুমন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। এছাড়া ফজলুল হক মুসলিম হল ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ও সহ-সভাপতির দায়িত্বও পালন করেন।

রুমনের নতুন দায়িত্ব পাওয়ার পর দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন। তাঁর স্ত্রী তানজিন চৌধুরী লিলি ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সভাপতি। তিনি, তাঁর স্বামী এবং তাদের একমাত্র কন্যা শাহ রুবাইয়া রুবাবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন।

বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রাম, বিশেষ করে দলটির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তির দাবিতে পরিচালিত কর্মসূচিগুলোতে স্বামী-স্ত্রী ও তাদের কন্যার একসঙ্গে অংশগ্রহণ দলীয় অঙ্গনে আলোচিত হয়েছে।

গত বুধবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল করিব রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৫১ সদস্যবিশিষ্ট জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করা হয়। একই কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পান শাহ নাসির উদ্দিন রুমন।

ছাত্রজীবন থেকেই দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন রুমন। ঢাকার রাজপথ থেকে শুরু করে ময়মনসিংহ মহানগর ও উপজেলা পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে তাঁর সক্রিয় উপস্থিতি ছিল বলে দলীয় সূত্রে জানা গেছে।

নতুন দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় শাহ নাসির উদ্দিন রুমন বলেন, দলের নেতৃত্বের প্রতি তিনি কৃতজ্ঞ। একই সঙ্গে যুবদলের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় কমিটির সব সদস্যকে অভিনন্দন জানান। তিনি বলেন, অতীতের মতো ভবিষ্যতেও দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাওয়াই তাঁর অঙ্গীকার।

উল্লেখ্য, ২০২৩ সালের মার্চে বিএনপির তারুণ্যের রোড মার্চ কর্মসূচিতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতীকী কারাবন্দি রূপে সেজে অংশ নেওয়ার পর শিশু শাহ রুবাইয়া রুবাবা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় আসে।  সূত্র: ইত্তেফাক

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত