‘খুব বিশ্বাসের সঙ্গে বলতে পারি, এটা সবে শুরু…’

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:০০

কালো রঙের মিলান্তি পোশাক পরে রাজ নিদিমরু ও সামান্থা রুথ প্রভু একসঙ্গে উপস্থিত হয়ে নেটিজেনদের কৌতূহল বাড়িয়েছেন। চোখেমুখে উচ্ছ্বাস, ঠোঁটে হালকা হাসি—জুগলের অভিব্যক্তিতে অনুরাগীরা ‘প্রেমরোগ’ ধরে ফেলেছেন। শুক্রবার (৭ নভেম্বর) রাত থেকে এই ছবি এবং সামান্থার লেখা ‘সাহসী’ ক্যাপশন নেটদুনিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে।

সামান্থার সাফল্য উদযাপনের জন্য শনিবার রাতে এক অনুষ্ঠানে গিয়েছিলেন রাজ নিদিমরু। সেই পার্টি থেকে কিছু মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন অভিনেত্রী। ছবিতে দেখা গেছে, পাণীয়ের গ্লাস হাতে সামান্থার কোমর জড়িয়ে রেখেছেন রাজ।

সামান্থা ক্যাপশনে লিখেছেন, “বন্ধুবান্ধব এবং পারিবারিক বৃত্তে। গত দেড় বছরে আমার ক্যারিয়ারে বেশ কিছু সাহসী পদক্ষেপ নিয়েছি। ঝুঁকি নেওয়া, নিজের দৃষ্টিভঙ্গির উপর আস্থা রাখা এবং জীবন থেকে শিক্ষা নিয়ে পথচলা। সেই ছোট ছোট জয়গুলিই আজ আমার উদযাপনের কারণ। বেশ কজন মেধাবী, কঠোর পরিশ্রমী এবং খাঁটি মানুষের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ। তাই খুব বিশ্বাসের সঙ্গে বলতে পারি, এটা সবে শুরু…”

সামান্থার এই ‘নতুন শুরু’র উল্লেখ এবং রাজ নিদিমরুর সঙ্গে ছবিটি সমানভাবে অনুরাগীদের নজর কেড়েছে। ছবি প্রকাশের পরই নেটিজেনরা তাদের ব্যক্তিজীবন ও সম্ভাব্য প্রেম-বিবাহ নিয়ে চর্চায় নিমগ্ন।

বিনোদন ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম সদ্য. খুলনায় গৃহবধূকে কুপিয়ে-গুলি করে হত্যা সদ্য. ‘শামোন্ডা’ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, ছড়িয়ে পড়ার আশঙ্কা সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম সদ্য. খুলনায় গৃহবধূকে কুপিয়ে-গুলি করে হত্যা সদ্য. ‘শামোন্ডা’ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, ছড়িয়ে পড়ার আশঙ্কা সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা