কুবির ছাত্র পরামর্শ দপ্তরের পরিচালক ড. জুলহাস

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৪
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন।

মঙ্গলবার (১৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম গত ৮ জুলাই ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালকের পদ থেকে অব্যাহতির আবেদন করেন। কর্তৃপক্ষ তাঁর আবেদন অনুমোদন করে তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়। এরপর রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিনকে দপ্তরটির পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

নবনিযুক্ত পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন বলেন, তাঁদের কাজ করার অনেক সুযোগ রয়েছে। তবে আগে দপ্তরের এখতিয়ার নির্ধারণ করে পরিকল্পনা অনুযায়ী কাজ করা হবে। তিনি বলেন, বর্তমানে অনেক শিক্ষার্থী মানসিক চাপ ও বিষণ্নতায় ভুগছেন। পাশাপাশি তাদের জন্য পর্যাপ্ত বিনোদনের সুযোগও নেই। এ বিষয়গুলো বিবেচনায় শিক্ষার্থীদের মানসিক প্রশান্তি নিশ্চিত করা এবং সাংস্কৃতিক চর্চার পরিবেশ গড়ে তুলতে আগামী নভেম্বর-ডিসেম্বরের দিকে একটি সাংস্কৃতিক উৎসব আয়োজনের পরিকল্পনা রয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম সদ্য. খুলনায় গৃহবধূকে কুপিয়ে-গুলি করে হত্যা সদ্য. ‘শামোন্ডা’ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, ছড়িয়ে পড়ার আশঙ্কা সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম সদ্য. খুলনায় গৃহবধূকে কুপিয়ে-গুলি করে হত্যা সদ্য. ‘শামোন্ডা’ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, ছড়িয়ে পড়ার আশঙ্কা সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা