কুবির শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলে সমস্যার সমাধানে মতবিনিময় সভা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের বিভিন্ন সমস্যা সমাধানে হল প্রশাসন ও শিক্ষার্থীদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) রাত ৯টায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় হলের আবাসিক শিক্ষার্থীরা ডাইনিংয়ের খাবারের মান, ওয়াশরুমের অপরিচ্ছন্নতা, রিডিং রুম সম্প্রসারণ, বিভিন্ন সাংস্কৃতিক ক্লাব প্রতিষ্ঠা এবং সুপেয় পানির সংকটের বিষয় তুলে ধরেন।

হলের আবাসিক শিক্ষার্থী মাজহারুল ইসলাম আবির বলেন, ‘মতবিনিময় সভায় যেসব অভিযোগ উপস্থাপন করা হয়েছে, সেগুলো বাস্তবায়ন করা কিছুটা জটিল হতে পারে। তবে হলের ব্যবস্থাপনায় পরিবর্তন আনলে সমস্যাগুলোর সমাধান সম্ভব হবে।’

মতবিনিময় সভায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রভোস্ট ড. জনি আলম বলেন, ‘আমাদের হল প্রশাসনের লক্ষ্য শিক্ষার্থীদের আবাসিক সমস্যাগুলোর সমাধান করে প্রয়োজনীয় মৌলিক সুবিধা নিশ্চিত করা। শিক্ষার্থীদের উত্থাপিত দাবি ও পরামর্শের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সমন্বয়ে সমস্যাগুলোর সমাধান করে আবাসিক শিক্ষার্থীদের জন্য একটি সুস্থ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করা হবে।’

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭ সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭ সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ