লা লিগায় নতুন ইতিহাস গড়লেন এমবাপ্পে

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
শেষ দুই সিজন ধরে সময়টা ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের। তবে এরই মাঝে লা লিগায় বার্নাব্যুতে লেভান্তকে ২-০ গোলে হারিয়ে দুর্দান্ত এক জয় পেয়েছে লস ব্লাঙ্কোরা।

শনিবার (১৮ জানুয়ারি) এই জয়ে আলাদা এক কীর্তি গড়লেন দলের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে।

লেভান্তের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করে এমবাপ্পে লা লিগায় ৫০তম গোলের মাইলফলক স্পর্শ করেন। এই অর্জনের জন্য তাকে খেলতে হয়েছে মাত্র ৫৩টি ম্যাচ। এতেই চলতি শতাব্দীতে লা লিগায় দ্বিতীয় দ্রুততম ৫০ গোলের রেকর্ড গড়েছেন ফরাসি স্ট্রাইকার।

এই তালিকায় এমবাপ্পের ওপরে রয়েছেন কেবল রিয়াল মাদ্রিদের কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো। ২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়ালে যোগ দিয়ে মাত্র ৫১ ম্যাচেই ৫০ গোল করেছিলেন পর্তুগিজ সুপারস্টার।

তবে চলতি শতাব্দী বাদ দিলে লা লিগার ইতিহাসে দ্রুততম ৫০ গোলের রেকর্ডটি দখল করেছেন স্প্যানিশ কিংবদন্তি ইসিদ্রো ল্যাঙ্গারা। ১৯৩৪-৩৫ মৌসুমে ওভেইদোর হয়ে মাত্র ৩৭ ম্যাচে রেকর্ডটি গড়েছিলেন তিনি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭ সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭ সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা