লিসবনে বিদেশি নাগরিককে অপহরণ, ২ বাংলাদেশি গ্রেপ্তার

প
পর্তুগাল প্রতিনিধি
৯ আগস্ট, ২০২৬ ২১:১৪:৩১
ছবি: সংগৃহীত

পর্তুগালের রাজধানী লিসবনে এক বিদেশি নাগরিককে অপহরণ করে দুই দিন আটকে রেখে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দেশটির জুডিশিয়ারি পুলিশ (পিজে)।

গ্রেপ্তার ব্যক্তিদের বয়স ৩৫ ও ৪৩ বছর। তবে তদন্তের স্বার্থে তাদের নাম ও বিস্তারিত পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

তাদের গ্রেপ্তারে পরিচালিত বিশেষ অভিযানের সাংকেতিক নাম দেওয়া হয়েছে ‘টাকা’ (TAKA)। জুডিশিয়ারি পুলিশের তথ্যের ভিত্তিতে প্রকাশিত সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের মুদ্রার নাম অনুসারে অভিযানের এই নামকরণ করা হয়েছে। তবে প্রকাশিত তথ্যে গ্রেপ্তার ব্যক্তিদের জাতীয়তা উল্লেখ করা হয়নি।

তবে কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট ও বিভিন্ন সংবাদ প্রতিবেদনে গ্রেপ্তার দুজনকে বাংলাদেশি নাগরিক হিসেবে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া সংশ্লিষ্ট সূত্র থেকেও তারা বাংলাদেশি নাগরিক বলে জানা গেছে।

পর্তুগিজ সংবাদমাধ্যম জর্নাল দে নোতিসিয়াস-এর প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৭ জুন ৩৩ বছর বয়সী এক বিদেশি নাগরিককে লিসবনের একটি সড়ক থেকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক একটি বাসায় নিয়ে যান অভিযুক্তরা।

পিজে এক বিবৃতিতে জানায়, ভুক্তভোগীকে প্রায় দুই দিন বিভিন্ন স্থানে আটকে রাখা হয়। এ সময় তাকে বারবার মারধর ও হুমকি দেওয়ার পাশাপাশি শারীরিকভাবে নির্যাতন করা হয়। একই সঙ্গে তার মুক্তির বিনিময়ে বড় অঙ্কের অর্থ দাবি করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, মুক্তিপণের অর্থ পরিশোধের পর ভুক্তভোগীকে ছেড়ে দেওয়া হয়। পরে নির্যাতনের কারণে তাকে চিকিৎসা নিতে হয়। মুক্তি পাওয়ার পর তিনি পুলিশের কাছে অভিযোগ করলে ঘটনাটির তদন্ত শুরু হয়।

তদন্তের দায়িত্ব নেয় জুডিশিয়ারি পুলিশের ন্যাশনাল কাউন্টার টেররিজম ইউনিট (ইউএনসিটি)। তদন্তের মাধ্যমে সন্দেহভাজনদের শনাক্ত করার পর ‘অপারেশন টাকা’ পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে হাজির করা হয়েছে। তাদের বিরুদ্ধে কী ধরনের সতর্কতামূলক বা প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হবে, তা বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারণ করা হবে।

এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। লিসবনের তদন্ত ও প্রসিকিউশন বিভাগের পাবলিক প্রসিকিউটর অফিসের তত্ত্বাবধানে তদন্ত অব্যাহত রয়েছে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. সরবরাহ সংকটে বাড়ছে চাল-চিনির দাম, কমছে গম-ভুট্টার সদ্য. বৃহস্পতিবার খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ধর্মের ভিত্তিতে রাজনীতি করি না, ধর্মের ভিত্তিতে রাজনীতি বিশ্বাস করি না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. চালক-সহকারী ছিলেন ঘুমে, মহাসড়কে বাস চালাচ্ছিলেন সুপারভাইজার! সদ্য. যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার সদ্য. তুরস্কের সেনা মোতায়েনের আগে মক্কা চুক্তি নিয়ে সংসদে ভোট সদ্য. কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র, বাতিল ৩ লাখের বেশি ভিসা সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. সরবরাহ সংকটে বাড়ছে চাল-চিনির দাম, কমছে গম-ভুট্টার সদ্য. বৃহস্পতিবার খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ধর্মের ভিত্তিতে রাজনীতি করি না, ধর্মের ভিত্তিতে রাজনীতি বিশ্বাস করি না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. চালক-সহকারী ছিলেন ঘুমে, মহাসড়কে বাস চালাচ্ছিলেন সুপারভাইজার! সদ্য. যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার সদ্য. তুরস্কের সেনা মোতায়েনের আগে মক্কা চুক্তি নিয়ে সংসদে ভোট সদ্য. কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র, বাতিল ৩ লাখের বেশি ভিসা