শিক্ষকদের জন্য শিক্ষামন্ত্রীর জরুরি বার্তা

স
সদ্য সংবাদ ডেস্ক
২১ অক্টোবর, ২০২৬ ১৯:৪৬:৪২
ছবি: সংগৃহীত

শ্রেণিকক্ষে পাঠদান কতটা কার্যকর হচ্ছে, তা যাচাই করে শিক্ষার্থীদের শেখার সুবিধার্থে শিক্ষণপদ্ধতিতে পরিবর্তন আনার ওপর গুরুত্ব দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষার্থীদের বোঝার সক্ষমতা যাচাই করে পাঠদানের কৌশল আরও উন্নত করতে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (২১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে শিক্ষকদের উদ্দেশে এ বার্তা দেন শিক্ষামন্ত্রী।

পোস্টে তিনি উল্লেখ করেন, প্রতিটি অধ্যায় পড়ানো শেষে শিক্ষকদের পর্যালোচনা করা উচিত শিক্ষার্থীরা বিষয়টি কতটা আয়ত্ত করতে পেরেছে এবং যারা বুঝতে পারেনি, তাদের শেখানোর জন্য কী ধরনের পরিবর্তন প্রয়োজন।

https://www.soddosongbad.com/storage/uploads/27-21-10-2026-07-46-13.png

শিক্ষামন্ত্রীর মতে, একই কৌশলে বারবার পাঠদান করে ভিন্ন ফল পাওয়ার প্রত্যাশা যথাযথ নয়। বরং শিক্ষার্থীদের শ্রেণিকক্ষের কাজ, জিজ্ঞাসা ও ভুল বিশ্লেষণ করে তাদের শেখার দুর্বলতা চিহ্নিত করা প্রয়োজন। সেই অনুযায়ী পাঠদানের পদ্ধতিতে পরিবর্তন আনলে শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব।

শিক্ষকদের নিয়মিত আত্মমূল্যায়নের মাধ্যমে পাঠদান আরও ফলপ্রসূ করার এ আহ্বানকে শ্রেণিকক্ষের শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. সরবরাহ সংকটে বাড়ছে চাল-চিনির দাম, কমছে গম-ভুট্টার সদ্য. বৃহস্পতিবার খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ধর্মের ভিত্তিতে রাজনীতি করি না, ধর্মের ভিত্তিতে রাজনীতি বিশ্বাস করি না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. চালক-সহকারী ছিলেন ঘুমে, মহাসড়কে বাস চালাচ্ছিলেন সুপারভাইজার! সদ্য. যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার সদ্য. তুরস্কের সেনা মোতায়েনের আগে মক্কা চুক্তি নিয়ে সংসদে ভোট সদ্য. কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র, বাতিল ৩ লাখের বেশি ভিসা সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. সরবরাহ সংকটে বাড়ছে চাল-চিনির দাম, কমছে গম-ভুট্টার সদ্য. বৃহস্পতিবার খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ধর্মের ভিত্তিতে রাজনীতি করি না, ধর্মের ভিত্তিতে রাজনীতি বিশ্বাস করি না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. চালক-সহকারী ছিলেন ঘুমে, মহাসড়কে বাস চালাচ্ছিলেন সুপারভাইজার! সদ্য. যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার সদ্য. তুরস্কের সেনা মোতায়েনের আগে মক্কা চুক্তি নিয়ে সংসদে ভোট সদ্য. কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র, বাতিল ৩ লাখের বেশি ভিসা