মাদুরোকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি, ভেনেজুয়েলার পাশে চীন-রাশিয়া

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়ে আবারও কড়া ভাষায় সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে মাদুরোর জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে সরে দাঁড়ানো। অন্যথায়। কোন শক্ত অবস্থান’ নেওয়ার চেষ্টা করলে সেটাই হবে তার জীবনের সবচেয়ে বড় ভুল।

সোমবার (২২ ডিসেম্বর) ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্টে শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ট্রাম্প। এ সময় তিনি ভেনেজুয়েলার ওপর ওয়াশিংটনের চাপ আরও বাড়ানোর ইঙ্গিত দেন।

এরই মধ্যে ভেনেজুয়েলার গুরুত্বপূর্ণ তেল খাতকে লক্ষ্য করে অভিযান শুরু করেছে মার্কিন কোস্টগার্ড। ক্যারিবিয়ান সাগরে দেশটির তিনটি তেলবাহী ট্যাংকার ধাওয়া করে জব্দ করা হয়েছে, যেগুলোতে প্রায় ৪০ লাখ ব্যারেল তেল রয়েছে।
 
ট্রাম্প জানান, এসব তেল ও জাহাজ আর ফেরত দেওয়া হবে না। প্রয়োজনে যুক্তরাষ্ট্র এগুলো কৌশলগত মজুদে ব্যবহার করবে অথবা আন্তর্জাতিক বাজারে বিক্রি করবে। তাঁর দাবি, নিষেধাজ্ঞা এড়াতেই ভেনেজুয়েলা এসব জাহাজ ব্যবহার করছিল।

যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে আন্তর্জাতিক জলদস্যুতা আখ্যা দিয়েছে ভেনেজুয়েলা সরকার।
 
পালটা ভাষণে প্রেসিডেন্ট মাদুরো বলেন, 'ভেনেজুয়েলা নিয়ে মাথা না ঘামিয়ে ট্রাম্পের উচিত নিজের দেশের অর্থনৈতিক ও সামাজিক সংকট সমাধানে মনোযোগ দেওয়া।'

ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল জাতিসংঘে পাঠানো এক চিঠিতে সতর্ক করে বলেন, 'যুক্তরাষ্ট্রের এই অবরোধ শুধু ভেনেজুয়েলাই নয়, বিশ্বব্যাপী তেল ও জ্বালানি সরবরাহ ব্যবস্থায় মারাত্মক অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে।'

এমন উত্তেজনাকর পরিস্থিতিতে মাদুরো সরকারের প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে যুক্তরাষ্ট্রের ভূমিকার তীব্র নিন্দা জানান। রাশিয়ার মতে, ক্যারিবিয়ান সাগরে মার্কিন সামরিক তৎপরতা আন্তর্জাতিক নৌ-চলাচলের জন্য বড় হুমকি।

একই সুরে চীনও যুক্তরাষ্ট্রের পদক্ষেপের কড়া সমালোচনা করেছে।
 
বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এটি আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। ভেনেজুয়েলার স্বাধীনভাবে উন্নয়ন ও অন্য দেশের সঙ্গে বাণিজ্য করার পূর্ণ অধিকার রয়েছে বলে জানিয়েছে দেশটি।

তবে, রাশিয়া ও চীনের এই অবস্থানকে তেমন গুরুত্ব দিচ্ছেন না মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়া এতটাই ব্যস্ত যে ভেনেজুয়েলা ইস্যুতে তারা কার্যকর কোনো ভূমিকা রাখতে পারবে না বলে মতামত দেন তিনি।

এদিকে ক্রমবর্ধমান এই উত্তেজনা নিয়ে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আলোচনা হওয়ার কথা রয়েছে।
 
যুক্তরাষ্ট্র ইতোমধ্যে জানিয়েছে, মাদকবিরোধী অভিযানের অজুহাতে তারা এই অঞ্চলে সামরিক উপস্থিতি আরও জোরদার করবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম সদ্য. খুলনায় গৃহবধূকে কুপিয়ে-গুলি করে হত্যা সদ্য. ‘শামোন্ডা’ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, ছড়িয়ে পড়ার আশঙ্কা সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম সদ্য. খুলনায় গৃহবধূকে কুপিয়ে-গুলি করে হত্যা সদ্য. ‘শামোন্ডা’ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, ছড়িয়ে পড়ার আশঙ্কা সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা