মহানবী (সা.)–কে কটূক্তির দায়ে জাবি শিক্ষার্থী আজীবন বহিষ্কার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬

সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ (সা.)–কে কটূক্তির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করা হয়েছে।

জাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এবিএম আজিজুর রহমান আজ শনিবার (৬ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত ৪ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে ৩০ জুন ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ওই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছিল। সেদিন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বাংলাদেশের দণ্ডবিধির ২৯৫ (ক) ধারা অনুযায়ী ধর্মীয় অনুভূতিতে আঘাত করার ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী শৃঙ্খলাসংক্রান্ত অধ্যাদেশ ২০১৮–এর ধারা ২ (গ) অনুযায়ী ‘অসদাচরণ’-এর অভিযোগ তদন্ত করতে সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক শামছুল আলমের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

এ বিষয়ে অধ্যাপক শামছুল আলম বলেন, “আমরা তদন্ত প্রতিবেদনে ওই শিক্ষার্থীকে আজীবন বহিষ্কারের সুপারিশ করি। এই পদক্ষেপ না নিলে সে আরও সমস্যা সৃষ্টি করতে পারত এবং এতে শিক্ষার্থীরা প্রভাবিত হওয়ার আশঙ্কা ছিল।”

জাবি প্রশাসন সূত্র জানায়, তদন্ত কমিটির সুপারিশ বহাল রেখে সেটি সিন্ডিকেটে পাঠায় বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ড। এরপর ৪ ডিসেম্বর সিন্ডিকেটে সুপারিশটি পাস হয়।

উল্লেখ্য, গত ২৮ জুন ওই শিক্ষার্থীর ফেসবুক অ্যাকাউন্ট থেকে হযরত মুহাম্মদ (সা.)–কে নিয়ে অবমাননাকর মন্তব্যসহ একটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০