মির্জা আব্বাসের কিছু হলে দায়ী থাকবেন পাটওয়ারী: মেঘনা আলম

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
মির্জা আব্বাসের নিরাপত্তা ও সুস্থতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেত্রী ও বিগত নির্বাচনে ঢাকা-৮ আসনের এমপি প্রার্থী মেঘনা আলম। শুক্রবার (১৩ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টে তিনি মন্তব্য করেছেন, “মির্জা আব্বাসের কিছু হলে তার ৮০ পারসেন্ট দায়ী পাটওয়ারীর অনিয়ন্ত্রিত কথাবার্তা।”

ফেসবুক পোস্টে মেঘনা আলম লিখেন, মির্জা আব্বাস যখন তার লিফলেট গ্রহণ করেছিলেন, তখন তিনি একজন বয়স্ক সিনিয়র নেতা হিসেবে চেয়ার সরিয়ে দাঁড়িয়ে লিফলেট গ্রহণ করেন। তার ভদ্রতা ও শিষ্টাচারিতা তখনই বোঝা যায়। তিনি জানান, তিনি নিজে নতুন, নারী ও কম বয়সী, ভোটের প্রতিযোগিতায় অভিজ্ঞ নয়, তবুও মির্জা আব্বাস তার প্রতি শ্রদ্ধা দেখান।

অভিনেত্রী আরও বলেন, মির্জা আব্বাস একসময় তাকে জানিয়েছেন যে তার বিরুদ্ধে দুই শতাধিক মামলা রয়েছে। সেই সময়ও তিনি তাকে উৎসাহ দেন এবং বলেন, “পপুলার মানুষের বিরুদ্ধে ভুয়া মামলায় ভেঙে পড়ার কিছু নেই।”

মেঘনা আলম পাটওয়ারির সাম্প্রতিক মন্তব্যেও উদ্বেগ প্রকাশ করেন, যেখানে মির্জা আব্বাসের সন্তানকে উল্লেখ করা হয়েছিল। তিনি বলেন, সন্তানের বিষয় মানুষের জন্য অত্যন্ত সংবেদনশীল, তাই এ ধরনের মন্তব্য করা ঠিক হয়নি।

শেষে মেঘনা আলম আশা প্রকাশ করেন, মির্জা আব্বাস দ্রুত সুস্থ হয়ে ফিরে আসবেন। তবে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার ক্ষেত্রে পাটওয়ারীর অনিয়ন্ত্রিত বক্তব্যকে বড় কারণ হিসেবে ধরা হবে বলেও সতর্ক করেন তিনি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম সদ্য. খুলনায় গৃহবধূকে কুপিয়ে-গুলি করে হত্যা সদ্য. ‘শামোন্ডা’ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, ছড়িয়ে পড়ার আশঙ্কা সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম সদ্য. খুলনায় গৃহবধূকে কুপিয়ে-গুলি করে হত্যা সদ্য. ‘শামোন্ডা’ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, ছড়িয়ে পড়ার আশঙ্কা সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা