মুসলিম, ইহুদি ও হিন্দু একসাথে: এ আর রহমানের চোখে ‘রামায়ণ’-ই সিনেমার সৌন্দর্য

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ’-র সংগীত পরিচালনা করছেন অস্কারজয়ী এ আর রহমান। নতুন প্রজেক্টটিতে তার সঙ্গে যুক্ত হয়েছেন হলিউডের কিংবদন্তি সংগীতশিল্পী হ্যান্স জিমার।

সম্প্রতি বিবিসি এশিয়ানের ইউটিউব চ্যানেলে দেয়া এক সাক্ষাৎকারে ধর্মীয় পরিচয় এবং রামায়ণের সংগীত নিয়ে নিজের অবস্থান প্রকাশ করেন এ আর রহমান।

তিনি বলেন, 'আমি ব্রাহ্মণ স্কুলে পড়াশোনা করেছি। সেখানে নিয়মিত রামায়ণ ও মহাভারত পড়ানো হতো। গল্পটা আমি জানি। এটি মূলত নৈতিকতা, আদর্শ ও একজন মানুষের চারিত্রিক উৎকর্ষ নিয়ে।'

তিনি আরও বলেন, 'ভালো জিনিস যেখানে থেকেই আসুক, গ্রহণ করা উচিত। নবী বলেছেন, জ্ঞান অমূল্য। রাজা হোক বা ভিক্ষুক, ভালো কাজ হোক বা খারাপ অভিজ্ঞতা—সবকিছু থেকে শেখা যায়।'

'রামায়ণ' সিনেমাটিকে ভারতের বিশ্বমুখী একটি ভালোবাসার প্রজেক্ট হিসেবে উল্লেখ করে  এ আর রহমান বলেন, 'হ্যান্স জিমার ইহুদি, আমি মুসলিম, আর রামায়ণ একটি হিন্দু গ্রন্থ। তবু আমরা একসঙ্গে কাজ করছি। এটাই সৌন্দর্য।'

তিনি হ্যান্স জিমারের সঙ্গে দীর্ঘদিন কাজ না করার কারণও জানালেন। জানান, ক্যারিয়ারের শুরুর দিকে স্বাধীনভাবে কাজ করতে চেয়েছিলেন। তবে এবার দু’জনের অভিজ্ঞতার সংমিশ্রণকে ‘ভয়ংকর রকম উত্তেজনাপূর্ণ’ হিসেবে অভিহিত করেন।

‘রামায়ণ’ এর সংগীতে নতুনত্ব আনা সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন রহমান। তিনি কবি কুমার বিশ্বাসের সঙ্গে কাজ করতে পেরে আনন্দিত।

তিনি বলেন, 'রামায়ণ এমন একটি বিষয় যা সবাই জানে। তবু আমরা চাই, সেটাকে নতুনভাবে বিশ্ববাসীর সামনে তুলে ধরতে।'

সিনেমায় রণবীর কাপুর, যশ, সাই পল্লবী, সানি দেওলসহ আরও বড় তারকাদের অংশগ্রহণ মুক্তির আগেই এটি আলোচনার কেন্দ্রে রেখেছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭ সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭ সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা