নারায়ণগঞ্জের বন্দ রে অস্ত্রের মুখে জিম্মি করে এক হাটের গরু অন্য হাটে, আটক ৩

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫


দেশের বিভিন্ন জেলা থেকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কোরবানির হাটের উদ্দেশ্যে আসা গরু জোরপূর্বক অন্য হাটে নামানোর অভিযোগে উঠেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। সোমবার (২ মে) রাতে বন্দরের চৌরাপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
নারায়ণগঞ্জে দায়িত্বরত সেনাবাহিনীর ক্যাপ্টেন রাগিবের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। আটকরা হলেন- নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের আমজাদ হোসেনের ছেলে সুলতান মাহমুদ আপন (২৫), একই ওয়ার্ডের আরিফ হোসেনের ছেলে রুহুল আমিন (২৭) ও সিদ্দিকুর রহমানের ছেলে মো. জহিরুল ইসলাম।

সেনাবাহিনীর সদস্যদের সাথে কথা বলে জানা যায়, সেনাবাহিনীর কাছে অভিযোগ আসে যে, শীতলক্ষ্যা নদী পথে গরু বোঝাই একটি ট্রলার সিদ্ধিরগঞ্জের নাভানা হাটের উদ্দেশ্যে আসছিল। ট্রলারটি চলন্ত পথে বন্দর অংশে পৌঁছালে একদল দুষ্কৃতিকারী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে গতিরোধ করে।
একপর্যায়ে বেপারীদের অস্ত্রের মুখে জিম্মি করে জোরপূর্বক ওই ট্রলারে থাকা সব গরুকে বন্দরের হাটে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে অভিযোগের ভিত্তিতে তারা অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। এছাড়া জোরপূর্বক নামানো গরু নাভানার হাটে হস্তান্তর করে। আটকদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭ সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭ সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা