নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতৃত্বে জান্নাতী-মুতাসিম

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন -২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এতে দৈনিক ইনকিলাবের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোছা. জান্নাতী বেগম সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মুতাসিম বিল্লাহ সাদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার(১৩ ডিসেম্বর) সকাল ১১ টায় সাংবাদিক সমিতির কার্যালয়ে নির্বাচিতদের নাম ঘোষণা করেন সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ এর প্রধান নির্বাচন কমিশনার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান। নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ তরিকুল ইসলাম জনি ও সাংবাদিক সমিতির সাবেক সভাপতি রাশেদুজ্জামান রনি।

কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক আমার দেশের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আখলাকুল হাসান অনিক, কোষাধ্যক্ষ পদে ঢাকা মেইলের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. শাহিদুল ইসলাম সবুজ, দপ্তর সম্পাদক পদে দৈনিক কালের কণ্ঠের মাল্টিমিডিয়া প্রতিনিধি রইসুল আরাফাত এবং প্রকাশনা ও সাহিত্য সম্পাদক পদে আজকের পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আব্দুল্লাহ আল হাদী সিয়াম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত কমিটিকে পরবর্তীতে অনুষ্ঠানের মাধ্যমে দায়িত্ব হস্তান্তর করা হবে।

নবনির্বাচিত সভাপতি মোছা. জান্নাতী বেগম বলেন, 'আগামী এক বছরে সাংবাদিকদের পেশাগত অধিকার রক্ষা, সংগঠনের ঐক্য সুদৃঢ়করণ এবং বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন নিশ্চিত করতে আমি সর্বোচ্চ চেষ্টা করবো। অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আপসহীন থেকে সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিক সমাজকে আরও সোচ্চার করতে চাই। একই সঙ্গে ক্যাম্পাসের ইতিবাচক ভাবমূর্তি রক্ষা, শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখা এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও সাফল্য দেশ-বিদেশে, বিশ্বের দরবারে তুলে ধরতে সাংবাদিক সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।'

মুতাসিম বিল্লাহ সাদ বলেন, 'এই দায়িত্ব আমার কাছে আমানত। আমি সংগঠনের প্রতি শ্রদ্ধা, স্বচ্ছতা ও নৈতিকতা বজায় রেখে আমার দায়িত্ব পালন করতে সচেষ্ট থাকবো। সেই সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের প্রতি ন্যায্যতা, নৈতিকতা ও মূল্যবোধ চর্চার বিকাশে ভূমিকা রাখতে চাই।'
 
সদ্য সংবাদ/মো. শাহিদুল ইসলাম সবুজ

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি