নতুন রূপে চমক দিতে আসছেন শ্রদ্ধা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর আবারও ভিন্নধর্মী এক চরিত্রে দর্শকদের সামনে হাজির হতে চলেছেন। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর নতুন সিনেমা ‘এথা’র ঝলক, যেখানে মহারাষ্ট্রের কিংবদন্তি লোকশিল্পী বীঠাবাঈ নারায়ণগাওংকরের চরিত্রে অভিনয় করেছেন তিনি। ঝলক প্রকাশের পর থেকেই শ্রদ্ধার অভিনয়, সাজসজ্জা এবং চরিত্রে নিজেকে উপস্থাপনের প্রচেষ্টা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

এতদিন মূলত রোমান্টিক ও বাণিজ্যিক ঘরানার চলচ্চিত্রে দর্শকদের মন জয় করলেও ‘এথা’য় একেবারে ভিন্ন রূপে দেখা যাবে তাঁকে। সংগ্রামী এক শিল্পীর জীবন, শিল্পচর্চা, সামাজিক প্রতিবন্ধকতা এবং প্রতিষ্ঠা পাওয়ার লড়াইকে ঘিরেই নির্মিত হয়েছে ছবিটি। প্রকাশিত ঝলকে বীঠাবাঈয়ের জীবনের বিভিন্ন আবেগঘন মুহূর্ত ফুটে উঠেছে, যেখানে শ্রদ্ধাকে দেখা গেছে নতুন এক অবয়বে।

লক্ষ্মণ উতেকার পরিচালিত এই জীবনীভিত্তিক চলচ্চিত্র কেবল একজন শিল্পীর জীবনকাহিনি নয়; এটি শিল্পের প্রতি দায়বদ্ধতা, আত্মত্যাগ এবং স্বপ্নপূরণের অনুপ্রেরণার গল্পও তুলে ধরবে। নির্মাতাদের ভাষ্য, বীঠাবাঈ নারায়ণগাওংকরের জীবনের অনেক অজানা অধ্যায়ও এই সিনেমায় স্থান পেয়েছে।

‘এথা’র ঝলক প্রথম প্রদর্শিত হয় সদ্য মুক্তিপ্রাপ্ত ‘ককটেল ২’ ছবির প্রদর্শনীর সময়। এরপর মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রকাশের পর সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ আরও বেড়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেরই মত, এটি হতে পারে শ্রদ্ধা কাপুরের অভিনয়জীবনের অন্যতম কঠিন ও চ্যালেঞ্জিং চরিত্র। ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন রণদীপ হুডা। নতুন এই জুটিকে ঘিরেও দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

জানা গেছে, শুটিং চলাকালে একটি দৃশ্য ধারণের সময় আহত হলেও কাজ বন্ধ না করে শুটিং শেষ করেন শ্রদ্ধা। চরিত্রটি বিশ্বাসযোগ্যভাবে ফুটিয়ে তুলতে দীর্ঘ সময় ধরে নিজেকে প্রস্তুত করেছেন তিনি।

এর আগে শ্রদ্ধা অভিনীত ‘স্ত্রী ২’ বক্স অফিসে বড় সাফল্য পেয়েছিল। সেই ধারাবাহিকতায় ‘এথা’ নিয়েও দর্শকদের প্রত্যাশা অনেক। আগামী ২৮ আগস্ট ছবিটি মুক্তির পর বীঠাবাঈয়ের চরিত্রে শ্রদ্ধা কাপুর কতটা দর্শক হৃদয় জয় করতে পারেন, সেটিই এখন দেখার বিষয়।

সূত্র: বলিউড লাইফ 

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭ সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭ সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা