নয় বছরের সংসারে বিচ্ছেদের সুর

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
ভারতের জনপ্রিয় অভিনয়শিল্পী আকাঙ্ক্ষা চামোলো ও গৌরব খান্নার নয় বছরের দাম্পত্য জীবনে বিচ্ছেদের ইঙ্গিত মিলেছে। একটি বাস্তবধর্মী অনুষ্ঠানে অংশ নিয়ে আকাঙ্ক্ষা জানান, গত এক বছর ধরে তারা আলাদা বসবাস করছেন।

আকাঙ্ক্ষার ভাষ্য, বিষয়টি এতদিন প্রকাশ্যে আনা হয়নি। এটি ছিল দুজনের পারস্পরিক সিদ্ধান্ত। তাদের মধ্যে কোনো তিক্ততা নেই, এখনো নিয়মিত যোগাযোগ হয়। তবে সময়ের সঙ্গে তারা উপলব্ধি করেছেন, ভবিষ্যৎ নিয়ে তাদের ভাবনা ও জীবনযাপনের দৃষ্টিভঙ্গিতে পার্থক্য রয়েছে। তাই স্বামী-স্ত্রী হিসেবে একসঙ্গে পথচলা আর সম্ভব হচ্ছে না।

তিনি জানান, সম্পর্ক টিকিয়ে রাখতে তারা বিভিন্নভাবে চেষ্টা করেছিলেন। এমনকি গৌরব একটি জনপ্রিয় অনুষ্ঠানে অংশ নেওয়ার সময়ও সেই চেষ্টা চলছিল। দুই পরিবারের পরামর্শে কিছুদিন আলাদা থেকেও দেখেছেন, যদি সম্পর্ক আবার স্বাভাবিক হয়। বাইরে থেকে একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়া এবং একে অপরকে সমর্থন করলেও ভেতরে ভেতরে তারা বুঝতে পেরেছিলেন, আগের মতো দাম্পত্য সম্পর্ক আর নেই।

অন্যদিকে, বিচ্ছেদের বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি গৌরব খান্না। তবে এর আগে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, সন্তান নেওয়ার বিষয়ে তাদের দুজনের মতের অমিল ছিল। তিনি সন্তান চাইলেও আকাঙ্ক্ষা সে বিষয়ে ভিন্ন সিদ্ধান্তে ছিলেন। তারপরও স্ত্রীর সিদ্ধান্তকে তিনি সম্মান করেছেন এবং সেটিকেই একজন স্বামীর দায়িত্ব বলে মনে করেন।

আকাঙ্ক্ষার ঘোষণার পর গৌরবের প্রতিক্রিয়া জানতে চেষ্টা করা হলেও এখন পর্যন্ত তিনি কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি।

কাজের ক্ষেত্রে শিগগিরই গৌরবকে ‘খতরো কে খিলাড়ি ১৫’-এ দেখা যাবে। অন্যদিকে আকাঙ্ক্ষা বর্তমানে ‘লক আপ: সাচ ইয়া সাজা’ অনুষ্ঠানের প্রতিযোগী হিসেবে অংশ নিচ্ছেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম সদ্য. খুলনায় গৃহবধূকে কুপিয়ে-গুলি করে হত্যা সদ্য. ‘শামোন্ডা’ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, ছড়িয়ে পড়ার আশঙ্কা সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম সদ্য. খুলনায় গৃহবধূকে কুপিয়ে-গুলি করে হত্যা সদ্য. ‘শামোন্ডা’ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, ছড়িয়ে পড়ার আশঙ্কা সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা