ওসমান হাদিকে হত্যাচেষ্টার প্রতিবাদে ইবি শিক্ষার্থীদের বিক্ষোভ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
ইনকিলাব মঞ্চের মুখপাত্র, ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জুলাইযোদ্ধা শরীফ ওসমান হাদির ওপর নির্বাচনী প্রচারণার সময় হামলা ও গুলিবিদ্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।

শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা৷ মিছিলিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গিয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশ করে। এসময় বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে ওসমান হাদির সুস্থতা কামনায় সম্মিলিত মোনাজাতের মাধ্যমে দোয়া করা হয়।

বিক্ষোভে শিক্ষার্থীদের ‘তুমি কে আমি কে, হাদি হাদি’, ’ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘গুলি খেয়েছে আমার ভাই, ঘরে থাকার সময় নাই’, ‘সন্ত্রাসীরা দেখে যা, রাজপথে তোর বাপেরা' ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

সমাবেশে ইবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আনোয়ার পারভেজ বলেন, 'হাদির উপর হামলা শুধু একজন ব্যক্তির উপর হামলা নয়। এটি ন্যায্য মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধের উপর হামলা। মতের অমিল থাকার কারণে হামলা করা কোনো সভ্য সমাজ মেনে নেয় না। আমরা এ হামলার তীব্র নিন্দা ও অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি। ওসমান হাদি একজন ন্যায়, সৎ, বিপ্লবী ও সচেতন একজন ব্যক্তি।'

তিনি আরও বলেন, 'আপনারা এ হামলার পর অন্তত তারেক রহমানের দেশে না আসার কারণ বুঝতে পেরেছেন। একটি চক্র এভাবেই সর্বদা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।'

ইবি ছাত্রশিবিরের সেক্রেটারি ইউসুফ আলী বলেন, 'একটি চক্র জুলাইকে একাত্তরের মুখোমুখি করার চেষ্টা চালাচ্ছে। আমরা বলে দিতে চাই, জুলাইকে একাত্তরের মুখোমুখি করবেন না। এসব সুশীলদের বলতে চাই, আপনারা সাবধান না হলে আপনাদেরকেও বাংলাদেশ থেকে বিতাড়িত করতে বাধ্য হবো। ভারত যে ষড়যন্ত্র চালাচ্ছে তারা যদি প্রতিবেশীর মত না থাকে তাহলে তাদেরকে ভেঙে টুকরো টুকরো করে দিব।'

তিনি আরও বলেন, 'অনেকেই গণভোটের বিপক্ষে কথা বলছে। গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন না হলে আরও অনেকেরই ওসমান হাদির মতো অবস্থা হবে।'

এসময ইবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এস এম সুইট বলেন, 'জুলাই যোদ্ধাদের উপর হামলা আজকে শুরু হয়নি। এটি শুরু হয়েছে ইন্টেরিম দায়িত্ব নেওয়ার পর থেকেই। এর আগে চট্টগ্রাম ও বরিশালে জুলাই যোদ্ধাদের উপর হামলা হয়েছে। জুলাই যোদ্ধাদের উপর হামলা চালাচ্ছে আওয়ামীলীগ, তাদের সহযোগী ও পার্শ্ববর্তী দেশ ভারত। ভারতের উদ্দেশ্যে বলতে চাই, গত ১৫ বছরের মত আর কর্তৃত্ব দেখানোর দিবাস্বপ্ন দেখবেন না। ২৪-এ যেমন আপনাদের রুখে দেয়া হয়েছে। ভবিষ্যতে বাংলাদেশপন্থীরা আপনাদের রুখে দিবে।'

তিনি দুটি দাবি উল্লেখ করে বলেন, 'শুধু আওয়ামীলীগের কার্যক্রম নিষিদ্ধ করলেই হবে না, আওয়ামীলীগকে পুরোপুরি নিষিদ্ধ করতে হবে এবং নির্বাচন পর্যন্ত ভারতের সাথে সবধরনের কুটনৈতিক সম্পর্ক বন্ধ রাখতে হবে।'

প্রসঙ্গত, শুক্রবার বাদ জুমা রাজধানীর বিজয়নগর এলাকায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় দুর্বৃত্তরা হাদিকে গুলি করে পালায়। হামলার পরপরই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়। বর্তমানে তাকে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে নেয়া হচ্ছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০