প্লট বরাদ্দের নামে প্রতারণা: বেস্টওয়ে সংশ্লিষ্ট ১৭ প্রতিষ্ঠানের বিরুদ্ধে সিআইডির মামলা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৪
প্লট বরাদ্দের নামে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ নিয়ে প্রতিশ্রুত প্লট বুঝিয়ে না দেওয়া এবং অর্থ ফেরত না দেওয়ার অভিযোগে বেস্টওয়ে ল্যান্ড প্রোপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্ট ১৭টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানিলন্ডারিং মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মামলায় বেস্টওয়ে ল্যান্ড প্রোপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান, চেয়ারম্যান তানিয়া সুলতানা তানভী এবং পরিচালক মো. মোমেনকে আসামি করা হয়েছে।

সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট জানায়, প্রাথমিক অনুসন্ধানে প্লট দেওয়ার কথা বলে গ্রাহকদের কাছ থেকে অর্থ সংগ্রহ এবং পরবর্তীতে সেই অর্থ বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের মাধ্যমে স্থানান্তর ও রূপান্তরের তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় বনানী থানায় মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ (সংশোধনী-২০১৫)-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।

সিআইডির তথ্য অনুযায়ী, ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত বেস্টওয়ে ল্যান্ড প্রোপার্টিজ রূপগঞ্জ এলাকার বিভিন্ন মৌজায় প্লট বিক্রির প্রচারণা চালায়। আকর্ষণীয় বিজ্ঞাপনের মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে কিস্তিতে অর্থ নেওয়া হলেও পরবর্তীতে অনেক গ্রাহককে প্লট বুঝিয়ে দেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে।

তদন্তে সিআইডি জানিয়েছে, অন্তত ৩৭ জন গ্রাহকের কাছ থেকে ৭ কোটি ২ লাখ ৬৭ হাজার ৬০৪ টাকা নেওয়া হলেও তাদের প্রতিশ্রুত প্লট দেওয়া হয়নি এবং অর্থও ফেরত দেওয়া হয়নি।

এছাড়া অভিযুক্তদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের ৮২টি ব্যাংক হিসাব পর্যালোচনা করে ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত প্রায় ৩৫৯ কোটি ২ লাখ ৭১ হাজার ৯৪৫ টাকা জমা এবং ৩৫৮ কোটি ৫৪ লাখ ৩৭ হাজার ১০২ টাকা উত্তোলনের তথ্য পেয়েছে সিআইডি।

মামলায় বেস্টওয়ে ল্যান্ড প্রোপার্টিজ লিমিটেড ছাড়াও বেস্টওয়ে ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড, বেস্টওয়ে পাওয়ারটেক লিমিটেড, বেস্টওয়ে ফাউন্ডেশন লিমিটেডসহ মোট ১৭টি প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সিআইডি জানিয়েছে, মামলার তদন্ত চলমান রয়েছে। তদন্তে অর্থের প্রকৃত উৎস, গন্তব্য, লেনদেনের ধরন এবং ঘটনায় আরও কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি প্রতারণার শিকার অন্যান্য গ্রাহকদের শনাক্ত করার কাজও চলছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭ সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭ সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা