রাজনীতি
অন্তর্বর্তী সরকারের ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া স্বচ্ছ হয়নি: জামায়াত আমির
নির্বাচন প্রসঙ্গে তিনি অভিযোগ করে বলেন, 'ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষা ক্ষতিগ্রস্ত হয়েছে। ৭০ শতাংশ গণভোটের রায় উপেক্ষা করে জনগণকে অপমান করা হয়েছে। বিচার বিভাগকেও স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না।' বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে সংকটময় উল্লেখ করে শফিকুর রহমান বলেন, 'আন্দোলন তার পছন্দ নয়, তবে সংসদে বিরোধী দলের বক্তব্য উপেক্ষিত হওয়ায় রাজপথে নামা ছাড়া আর কোনো পথ নেই।'
নতুন কমিটি ঘোষণা দিল সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ঢাকা নগর শাখা
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ঢাকা মহানগরের ইনচার্জ কমরেড নিখিল দাস, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রিনা মূর্মু। এছাড়া বক্তব্য রাখেন তিতুমীর কলেজ শাখার আহ্বায়ক ইয়াসির আরাফাত, মিরপুর থানার সংগঠক দিপ হালদার, ইডেন কলেজের সংগঠক রুবাইয়া ইসলাম ও বনানী থানা শাখার আহ্বায়ক তাসনুভা ইয়াসমিন।
জরুরি সভা ডেকেছে ছাত্রদল
দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান উত্তপ্ত পরিস্থিতির প্রেক্ষিতে জরুরি সাংগঠনিক সভা ডেকেছে ছাত্রদল। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সংগঠনের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (২৪ এপ্রিল) দুপুর আড়াইটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ক্যাফেটেরিয়া–তে কেন্দ্রীয় সংসদের সঙ্গে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ শাখার নেতাদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হবে।
চলতি বছরেই বিএনপির জাতীয় কাউন্সিল, মহাসচিব পদে আসতে পারে নতুন মুখ
চলতি বছরেই বিএনপির জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। যদিও দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি, তবে কাউন্সিলের আগে তৃণমূল পর্যায়ে ধারাবাহিক সম্মেলন সম্পন্ন করার পরিকল্পনা নিয়েছে দলটি। আসন্ন কাউন্সিলকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে দলের মহাসচিব পদে পরিবর্তনের সম্ভাবনা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, তিনি কাউন্সিলের পর রাজনীতি থেকে অবসর নেওয়ার ইচ্ছা পোষণ করছেন।
বাংলাদেশ থেকে তোরা নিশ্চিহ্ন হয়ে যাবি: সারজিসকে নীলা ইসরাফিল
ফেসবুক পোস্টে সারজিস আলমকে উদ্দেশ করে নীলা ইসরাফিল লেখেন, “তোরা এখন বিরোধী দলে আছিস। কিন্তু মনে রাখিস, বিরোধী দল হিসাবেও তোদেরকে বাংলাদেশের মানুষ মেনে নেবে না। তোরা নিশ্চিহ্ন হয়ে যাবি বাংলাদেশ থেকে। বাস্তবতা মেনে নাও রাজনীতিতে অবস্থান বদলায়, কিন্তু জনগণের রায়ই শেষ কথা। বিরোধী দলে আছ এটাই বিশাল ব্যাপার, কিন্তু জনগণের আস্থা অর্জন করাই এখন তোমাদের সবচেয়ে বড় পরীক্ষা।'
ছাত্রদলের আসন্ন পরিণতি ভালো হবে না: জাহিদুল
জাহিদুল ইসলাম বলেছেন, ছাত্রদলের আসন্ন পরিণতি ভালো হবে না। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে শাহবাগ থানা–য় সংঘটিত ঘটনায় তিনি ফেসবুক পোস্টে এ মন্তব্য করেন। তিনি অভিযোগ করেন, রাষ্ট্র পরিচালনার ব্যর্থতা আড়াল করতে পরিকল্পিতভাবে ক্যাম্পাসগুলো অস্থিতিশীল করা হচ্ছে এবং এ ঘটনায় ছাত্রদল–কে দায়ী করেন। তার দাবি, থানায় ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের ওপর হামলা করা হয়েছে, যা অতীতের ছাত্রলীগের আচরণের সঙ্গে মিল রয়েছে।
বিএনপি আ.লীগের হাতে হাইজ্যাক: হাসনাত
বক্তব্যের শুরুতে হাসনাত আবদুল্লাহ বলেন, বিএনপির বহু ত্যাগী নেতাকর্মী বর্তমানে দলের প্রতি হতাশ হয়ে তাদের কাছে দুঃখ প্রকাশ করছেন। তার ভাষ্য, দীর্ঘ ১৭ বছর ধরে তৃণমূলের নেতাকর্মীরা নিজেদের অর্থ ও শ্রম ব্যয় করে দলকে টিকিয়ে রেখেছেন এবং নির্যাতন-কারাভোগ করেছেন। কিন্তু বর্তমান নেতৃত্ব সাধারণ নেতাকর্মীদের প্রত্যাশা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার, কাফি, শেরেবাংলার নাতনি ফ্লোরা
দলীয় সূত্রে জানা গেছে, ইসহাক সরকার প্রায় দুই হাজার কর্মী নিয়ে এনসিপিতে যোগ দিচ্ছেন। তাকে ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হতে পারে। উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারি দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপি থেকে ইসহাক সরকারকে বহিষ্কার করা হয়। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তার প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
এনসিপিতে যোগ দিচ্ছেন নিজামীপুত্র নাদিমুর
মতিউর রহমান নিজামীর ছোট ছেলে, শিক্ষাবিদ ড. মোহাম্মদ নাদিমুর রহমান জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দিতে যাচ্ছেন। বর্তমানে তিনি নিদে ওমের হালিসদেমির বিশ্ববিদ্যালয়-এ সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।
এই দেশ আমাদের, অন্য কেউ গড়ে দিয়ে যাবে না: মির্জা ফখরুল
মির্জা ফখরুল বলেন, 'ফ্যাসিবাদী শাসনমুক্ত পরিবেশে তরুণদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ, বিপুল জনসংখ্যা এবং সীমিত প্রাকৃতিক সম্পদের মধ্যেও ১৮ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা বড় অর্জন।' তিনি আরও বলেন, 'শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্রের পথ ধরেই দেশের উন্নয়ন অগ্রযাত্রা ত্বরান্বিত হয়েছে।'
‘জনাব আমির সাহেব যা বলতে পারেন না সেটা তার পালিত সন্তানদের দিয়ে বলায়’
পোস্টে আবিদ বলেন, 'যেখানে সংসদ থেকে শুরু করে রাজনৈতিক সমাবেশ, সবখানে বিএনপি নেতৃত্বের পক্ষ থেকে অভূতপূর্ব সৌজন্য দেখানো হয়, সেখানে আমির সাহেবের পালিত সন্তানেরা এভাবেই রাজনীতিকে অসহিষ্ণু করে তোলে। রাজনীতিতে মিউচুয়াল রেসপেক্ট বা ডায়লগের জায়গাটা সংকুচিত করে আনে।' তিনি আরও বলেন, 'নির্বাচনের সময় থেকেই এই প্রবণতা দেখে যাচ্ছি। মনে হচ্ছে দেশের সব গালিবাজ-হেনস্তাকারীদের একই প্ল্যাটফর্মে নিয়ে আসার একটা রাজনৈতিক উদ্যোগ তৈরি হয়েছে এবং শীর্ষ নেতারা এ সব কর্মকাণ্ডকে উৎসাহ দিচ্ছে।'
ঢাবি সাংবাদিক সমিতির সদস্য আহতের ঘটনায় ছাত্রদল নেতা নাছিরের দুঃখপ্রকাশ
পোস্টে নাছির উদ্দীন নাছির লেখেন, 'গতকাল একটি কুরুচিপূর্ণ ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন শাহবাগ থানায় একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। ওই ঘটনায় প্রকাশ্য ও গুপ্ত শিবিরের নেতাকর্মীদের তৈরি মব এবং ছাত্রদলের বিক্ষুব্ধ নেতাকর্মীদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি চলাকালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কয়েকজন সদস্য আহত হন বলে জানা গেছে।'