রাজনীতি
খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি যুবদলের কমিটিতে, ক্ষোভে ৬ নেতার পদত্যাগ
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলার এক আসামিকে ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক করাকে কেন্দ্র করে ফেনীতে তীব্র বিতর্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনার জেরে নবগঠিত কমিটির ৮ সদস্যের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া বাকি ৬ জন একযোগে পদত্যাগ করেছেন। শনিবার (২ মে) ঘোষিত ওই কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া অন্য সদস্যরা পদত্যাগপত্র জমা দেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
মনোনয়ন ফরম নিলেন ফারজানা সিথী
সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে বাগবিতণ্ডার ঘটনায় আলোচনায় আসা ফারজানা সিথী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। শনিবার (১১ এপ্রিল) সকালে তিনি দলের মনোনয়ন ফরম নেন। এ সময় সাংবাদিকদের ফারজানা সিথী জানান, তিনি পরে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত ব্রিফ করবেন। তিনি বলেন, নড়াইল-২ আসনের জন্য ফরম নিয়েছেন এবং চূড়ান্তভাবে মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী।
‘৭২-এর সংবিধান মোতাবেক শেখ হাসিনা এখনও দেশের প্রধানমন্ত্রী’
আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) মহাসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, বাহাত্তরের সংবিধান অনুযায়ী বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে বহাল আছেন। একই সঙ্গে তিনি বলেন, ওই সংবিধান অনুযায়ী শেখ মুজিবুর রহমান এখনও জাতির জনক এবং স্বাধীনতার ঘোষক। শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী আয়োজিত এক সমাবেশে তিনি এসব মন্তব্য করেন।
জামায়াতকে রাজনৈতিকভাবে পুরোপুরি নির্মূলে কাজ করতে হবে: মির্জা ফখরুল
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের ‘বিএনপি ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে’—এই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে তা প্রত্যাখ্যান করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ প্রতিক্রিয়া জানান। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জামায়াতের এ ধরনের বক্তব্য বিভেদ ও ধোঁয়াশা তৈরির চেষ্টা। তিনি দাবি করেন, দীর্ঘ দেড় দশকের বেশি সময় পর দেশে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের মতামত প্রতিফলিত হয়েছে, যা দেশি-বিদেশি মহলে স্বীকৃতি পেয়েছে।হিসেবে বহাল আছেন। একই সঙ্গে তিনি বলেন, ওই সংবিধান অনুযায়ী শেখ মুজিবুর রহমান এখনও জাতির জনক এবং স্বাধীনতার ঘোষক। শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী আয়োজিত এক সমাবেশে তিনি এসব মন্তব্য করেন।
ক্ষমতায় এসে এক মাসের মধ্যেই বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ ইসলাম
ক্ষমতার স্বাদ পেয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জনগণের কথা ভুলে গেছে বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম। তিনি বলেন, শ্রমজীবী মানুষের রক্তের ওপর দাঁড়িয়ে ক্ষমতায় এসে এক মাসের মধ্যেই বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করেছে। শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি পালিয়ে যাওয়া ফ্যাসিবাদের পথ অনুসরণ করছে: জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিএনপি বিভিন্ন বিষয়ে পালিয়ে যাওয়া ফ্যাসিবাদের পথ অনুসরণ করছে। শনিবার (২৫ এপ্রিল) জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের জাতীয় সমাবেশে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, একসময় বিএনপির সঙ্গে তারা একই অবস্থানে ছিলেন, তবে বর্তমান কার্যক্রমে বিএনপি সেই অবস্থান থেকে সরে গেছে। তার ভাষ্য, হাজার চেষ্টা করলেও বিএনপি আওয়ামী লীগ হতে পারবে না, বরং দুর্বল রূপে সেই পথেই এগোচ্ছে। অতীতে আওয়ামী লীগের ব্যঙ্গ-বিদ্রূপের রাজনীতির উদাহরণ টেনে তিনি বলেন, একই ধরনের আচরণ এখন বিএনপির মধ্যেও দেখা যাচ্ছে।
এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার
মোহাম্মদ ইসহাক সরকার এর আগে বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন। তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক এবং জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘদিন রাজপথের আন্দোলনে সক্রিয় থাকলেও সম্প্রতি তার বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ওঠে। এর প্রেক্ষিতে গত ৪ ফেব্রুয়ারি বিএনপি তাকে দল থেকে বহিষ্কার করে।
গণভোট প্রচারণায় বাংলাদেশ ব্যাংক ১ কোটি টাকা দিয়েছে: রিফাত রশিদ
গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণার জন্য সাত দিনের জন্য বাংলাদেশ ব্যাংক থেকে ১ কোটি টাকা দেওয়া হয়েছিল বলে দাবি করেছেন সদ্য জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি রিফাত রশিদ। শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব দিতে গিয়ে তিনি এ কথা জানান।
সংস্কার নিয়ে সরকার প্রতারণা করছে, সনদ বাস্তবায়নে তাদের বাধ্য করতে হবে'
অনুষ্ঠানের উদ্বোধনী সেশনে সভাপতিত্ব করেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম আহবায়ক এবং সংস্কার বাস্তবায়ন কমিটির সহ-প্রধান সারোয়ার তুষার। সেশনটির সঞ্চালনা করেন জাতীয় নারীশক্তির আহবায়ক মনিরা শারমিন। এছাড়া প্যানেলিস্ট হিসেবে আলোচনা করেন এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক এবং এমপি আব্দুল হান্নান মাসউদ, রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী এবং সমাজবিজ্ঞানী মির্জা হাসান।
যে কারণে নিজের ‘মুক্তিযোদ্ধা সনদ’ ছিঁড়ে ফেলেছেন গয়েশ্বর চন্দ্র রায়
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আমার মুক্তিযুদ্ধের সার্টিফিকেট নাই। যুদ্ধের পর একজন মেয়ে আসলো ভর্তি হওয়ার জন্য। আমি বললাম কোন কাইটেরিয়াতেই তোমাকে ভর্তি করা যাবেনা। সে বললো আমার কাছে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট আছে। সে কলেজে ভর্তি হলো, যার বাবা ছিল একজন কোলাবোরেটর (রাজাকার)। আমি হতভম্ব হয়ে গেলোম সেই দৃশ্য দেখে। এরপর ঘৃণাভরে নিজের সনদ ছিঁড়ে ফেলেছিলাম। আমি মুক্তিযুদ্ধের বিনিময়ে কিছু পাওয়ার আশা করি না।’
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সাধারণের জন্য ‘মরার ওপর খাঁড়ার ঘা’: জামায়াত আমির
সরকারের জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে বিরোধীদলীয় এই নেতা লেখেন, 'বিশ্ববাজারে যখন জ্বালানি তেলের দাম কমে আসছে, তখন বাংলাদেশে দর সমন্বয়ের নামে নতুন করে জ্বালানি তেলের দাম বাড়ানোর যে ঘোষণা দেওয়া হয়েছে, তা খুবই দুঃখজনক।' তিনি আরও লেখেন, 'জনজীবনে মানুষ এমনিতেই জীবনযাত্রার ব্যয় নির্বাহে হাঁসফাঁস করছে। এই চরম সংকটের মুহূর্তে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি মরার ওপর খাঁড়ার ঘা হিসেবেই আবির্ভূত হবে।'
সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ডা. উম্মে হানি পৃথ্বী
সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বগুড়া জেলা ছাত্রদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. উম্মে হানি পৃথ্বী। শনিবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছ থেকে তিনি এ ফরম গ্রহণ করেন। মনোনয়ন ফরম সংগ্রহের পর থেকেই তাকে ঘিরে দলীয় রাজনীতিতে আলোচনা তীব্র হয়েছে এবং বিভিন্ন মহলে তাকে সংরক্ষিত নারী আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে।