সরকারি আশেক মাহমুদ কলেজের নতুন অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল বার্সেদ

জ
জামালপুর প্রতিনিধি
৩১ আগস্ট, ২০২৬ ০০:৩৭:৩২
ফারিয়াজ ফাহিম

জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নিয়েছেন অধ্যাপক মো. আব্দুল বার্সেদ। রোববার (৩০ আগস্ট) আনুষ্ঠানিকভাবে তিনি নতুন দায়িত্বে যোগ দেন।

শিক্ষকতা ও শিক্ষা প্রশাসনে প্রায় ২৭ বছরের অভিজ্ঞতা রয়েছে অধ্যাপক আব্দুল বার্সেদের। গাইবান্ধা সরকারি কলেজে প্রভাষক হিসেবে তাঁর শিক্ষকতা জীবন শুরু হয়। কর্মজীবনের বিভিন্ন পর্যায়ে তিনি সরকারি আশেক মাহমুদ কলেজেই সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এই প্রতিষ্ঠানে দীর্ঘ সময় কাজ করায় কলেজটির শিক্ষা কার্যক্রম, প্রশাসনিক কাঠামো এবং বিভিন্ন প্রাতিষ্ঠানিক কর্মকাণ্ড সম্পর্কে তাঁর ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। তিনি উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

শিক্ষকতার পাশাপাশি কলেজের বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিটিতে কাজ করেছেন অধ্যাপক আব্দুল বার্সেদ। একাডেমিক মানোন্নয়ন, শ্রেণির রুটিন প্রণয়ন, ডিজিটাল কার্যক্রম এবং সরকারি ক্রয়সংক্রান্ত বিভিন্ন কমিটির দায়িত্বও পালন করেছেন তিনি।

অধ্যক্ষ হিসেবে আশেক মাহমুদ কলেজে দায়িত্ব নেওয়ার আগে শেরপুরের নকলা উপজেলার সরকারি হাজী জাল মামুদ কলেজের অধ্যক্ষ ছিলেন তিনি। ওই দায়িত্ব পালনের মধ্য দিয়ে শিক্ষা প্রশাসন ও প্রতিষ্ঠান পরিচালনায় আরও অভিজ্ঞতা অর্জন করেন।

নতুন অধ্যক্ষকে ঘিরে কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছে। তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্বে কলেজের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে একাডেমিক শৃঙ্খলা বজায় রাখা, শিক্ষার পরিবেশ উন্নত করা এবং প্রশাসনিক কার্যক্রমে গতি আনার ক্ষেত্রেও তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

দায়িত্ব গ্রহণের পর কলেজ পরিবারের পক্ষ থেকে অধ্যাপক মো. আব্দুল বার্সেদকে শুভেচ্ছা জানানো হয়েছে। তাঁর নতুন দায়িত্বের সফলতা ও সুস্বাস্থ্য কামনা করেছেন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম সদ্য. খুলনায় গৃহবধূকে কুপিয়ে-গুলি করে হত্যা সদ্য. ‘শামোন্ডা’ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, ছড়িয়ে পড়ার আশঙ্কা সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম সদ্য. খুলনায় গৃহবধূকে কুপিয়ে-গুলি করে হত্যা সদ্য. ‘শামোন্ডা’ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, ছড়িয়ে পড়ার আশঙ্কা সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা