থানায় লালন-পালন চোরাই ৫ গরু, জন্ম নিল বাছুর

স
সদ্য সংবাদ ডেস্ক
১৭ আগস্ট, ২০২৬ ২২:৪৯:০০
ছবি: সংগৃহীত

নওগাঁর রাণীনগর থানা প্রাঙ্গণে গত প্রায় এক মাস ধরে পুলিশের অভিযানে উদ্ধার হওয়া পাঁচটি চোরাই গরুর লালন- পালন চলছে। চুক্তিভিত্তিক একজন ব্যক্তির মাধ্যমে গরুগুলোর দেখভালের পাশাপাশি সম্প্রতি গর্ভবতী একটি গরু একটি এঁড়ে বাছুরের জন্ম দিয়েছে। বিষয়টি এলাকায় বেশ আলোচনার জন্ম দিয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত জুলাই মাসে রাণীনগর, আত্রাই, বদলগাছী ও মহাদেবপুর উপজেলায় বেশ কিছু ডাকাতি ও গরু চুরির ঘটনার পর পুলিশ সুপারের নির্দেশে বিশেষ দল গঠন করা হয়। গোয়েন্দা তথ্য ও প্রযুক্তি বিশ্লেষণের মাধ্যমে গরু চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে গত ১৪ জুলাই নাটোরের নলডাঙ্গা থেকে আসলাম নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ১৫ জুলাই ভোরে নাটোরের সিংড়া উপজেলার ছোট চৌগ্রাম এলাকার অসিতের বাড়ি থেকে পাঁচটি চোরাই গরু উদ্ধার করা হয় এবং অসিতকে আটক করা হয়।

উদ্ধার হওয়া গরুগুলোর প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় আদালতের নির্দেশনায় সেগুলো রাণীনগর থানা প্রাঙ্গণে রাখা হয়েছে। রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া মন্ডল জানান, উপজেলা প্রাণিসম্পদ বিভাগের সহায়তায় নিয়মিত গরুগুলোর স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে এবং বর্তমানে বাছুরসহ গরুগুলো সুস্থ রয়েছে।

ওসি আরও জানান, চলতি সপ্তাহের মধ্যে গরুগুলোর প্রকৃত মালিক শনাক্ত না হলে আগামী সপ্তাহে আদালতের কাছে নিলামে বিক্রির অনুমতি চাওয়া হবে। আদালতের অনুমতি সাপেক্ষে নিলামে বিক্রয়লব্ধ অর্থ থেকে গরুগুলোর লালন-পালনের খরচ সমন্বয় করা হবে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম সদ্য. খুলনায় গৃহবধূকে কুপিয়ে-গুলি করে হত্যা সদ্য. ‘শামোন্ডা’ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, ছড়িয়ে পড়ার আশঙ্কা সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম সদ্য. খুলনায় গৃহবধূকে কুপিয়ে-গুলি করে হত্যা সদ্য. ‘শামোন্ডা’ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, ছড়িয়ে পড়ার আশঙ্কা সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা