নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, সাভারে আটক ৯

স
সদ্য সংবাদ ডেস্ক
২২ আগস্ট, ২০২৬ ১৭:১২:০৮
ছবি: সংগৃহীত

সাভারের কলমা ঢাল এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলকে কেন্দ্র করে নয়জনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। আটক ব্যক্তিরা আশুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মী বলে প্রাথমিকভাবে জানা গেছে।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় সাভার সদর ইউনিয়নের একটি ব্যস্ত সড়কে মিছিলটি বের হলে স্থানীয়দের মধ্যে উত্তেজনা তৈরি হয়।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ২০ থেকে ৩০ জনের একটি দল হঠাৎ সড়কে মিছিল বের করে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এ সময় তাদের কয়েকজনের হাতে দেশীয় অস্ত্র ছিল বলেও স্থানীয়রা দাবি করেন।

মিছিলটি দেখে স্থানীয়রা দলটিকে ধাওয়া করলে অংশগ্রহণকারীরা দ্রুত বিভিন্ন দিকে সরে যাওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে নয়জনকে আটক করে স্থানীয়রা। পরে তাদের সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন-আশুলিয়ার খেজুরবাগানের মাহফুজ ও ইয়াছিন, টঙ্গাবাড়ীর নাজমুল ব্যাপারী, শুটিংবাড়ীর মাহিম খান, ঠাকুরপাড়ার ইয়াছিন, আসিফ ও শান্ত এবং আশুলিয়া বাজারপাড়ার রাব্বি ও নাঈম।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মিছিল থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং ছাত্রলীগের আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে স্লোগান দেওয়া হয়।

খবর পেয়ে সাভার মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের কাছ থেকে আটক নয়জনকে নিজেদের হেফাজতে নেয়। পরে তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

এদিকে স্থানীয়দের পক্ষ থেকে আটক কয়েকজনের বিরুদ্ধে কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তোলা হয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে এ অভিযোগের সত্যতা নিশ্চিত করা হয়নি।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। আটক কয়েকজন অপ্রাপ্তবয়স্ক কি না, তা যাচাই করতে জন্মনিবন্ধনের তথ্য পরীক্ষা করা হচ্ছে। পাশাপাশি তাদের অভিভাবকদেরও থানায় ডাকা হয়েছে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম সদ্য. খুলনায় গৃহবধূকে কুপিয়ে-গুলি করে হত্যা সদ্য. ‘শামোন্ডা’ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, ছড়িয়ে পড়ার আশঙ্কা সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম সদ্য. খুলনায় গৃহবধূকে কুপিয়ে-গুলি করে হত্যা সদ্য. ‘শামোন্ডা’ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, ছড়িয়ে পড়ার আশঙ্কা সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা