ক্যাসিনো খেলতে গিয়ে ছাত্রদল নেতাসহ আটক ১৯

স
সদ্য সংবাদ ডেস্ক
৩০ আগস্ট, ২০২৬ ২০:২৪:৪৬
ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের নাগেশ্বরীতে জুয়া ও মাদকবিরোধী অভিযানে ১৯ জনকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের মধ্যে ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ৯ জনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) রাতে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ছিলাখানা বাজার ও কেরামতিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠ এলাকায় অভিযান চালায় পুলিশ। রাত ১১টার দিকে পরিচালিত অভিযানে ক্যাসিনো খেলায় অংশ নেওয়া ও মাদক সেবনের অভিযোগে ওই ব্যক্তিদের আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযানের পর আটক ব্যক্তিদের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত অভিযোগের ভিত্তিতে বিভিন্ন মেয়াদের সাজা ও জরিমানার আদেশ দেন।

কারাদণ্ডপ্রাপ্তদের মধ্যে এরশাদুল মিয়া, আতাউর জামান, সুজন রানা, এরশাদুল হক, জাঙ্গীর আলম, লাবু মিয়া, রবিউল ইসলাম ও আব্বাস আলীকে তিন দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া আশরাফুল আলমকে ১৫ দিন এবং রিয়াদ বাবুকে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়।

অন্যদিকে রাশেদুল ইসলাম, আবু সাঈদ, আশরাফুল আলম, লেবু ইসলাম লিমন, সাদ্দাম হোসেন, রামখানা ইউনিয়ন ছাত্রদলের সম্পাদক মতিয়ার রহমান বাবু, তারেক আজিজ, রাসেল ও আরাফাত হোসেনকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক প্রধান জানান, আদালতের দেওয়া সাজা অনুযায়ী কারাদণ্ডপ্রাপ্তদের শনিবার কারাগারে পাঠানো হয়েছে। এলাকায় জুয়া ও মাদকের বিস্তার ঠেকাতে পুলিশের অভিযান নিয়মিতভাবে চলবে বলেও জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন বলেন, আটকের পর শুক্রবার রাতেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আইন অনুযায়ী প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭ সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭ সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা