সিরাজগঞ্জে বাসদের মানববন্ধনে হামলার প্রতিবাদে পুনরায় মানববন্ধন

স
সিরাজগঞ্জ প্রতিনিধি
৩১ আগস্ট, ২০২৬ ২০:২৯:১০
মোঃ আব্দুর রউফ

সিরাজগঞ্জে বাসদের আয়োজিত মানববন্ধনে হামলার ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। হামলায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সংগঠনটির নেতারা।

রোববার (৩০ আগস্ট) বিকেল ৫টায় সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, কৃষি ও শিল্প খাত সচল রাখতে সার ও বিদ্যুতের সংকট দ্রুত সমাধান করা প্রয়োজন। একই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণ, দেশজুড়ে আইনশৃঙ্খলার উন্নতি এবং মাদক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা। রংপুরে চারজন নিহত হওয়ার ঘটনার সুষ্ঠু বিচারও দাবি করেন বক্তারা।

কর্মসূচিতে বক্তব্য দেন বাসদ সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমরেড নব কুমার কর্মকার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা সভাপতি কমরেড ইসমাইল হোসেন, সাইফুল ইসলাম শফি, বাসদ নেতা তারিকুজ্জামান টরিক, সঞ্জয় কুমার গৌর ও সুনিল কুমার।

বক্তারা অভিযোগ করেন, জনগণের বিভিন্ন সমস্যা নিয়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালনকালে হামলা চালিয়ে আন্দোলনের পরিবেশ নষ্ট করার চেষ্টা করা হয়েছে। তারা অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, গত শুক্রবার পিপুলবাড়িয়া বাজারে সার ও বিদ্যুৎ সংকট নিরসন, নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে বাসদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ওই কর্মসূচিতে ৪০ থেকে ৫০ জনের একটি দল হামলা চালিয়েছে বলে অভিযোগ ওঠে।

হামলার ঘটনায় বাসদের ছয় নেতাকর্মী আহত হন বলে দলটির পক্ষ থেকে জানানো হয়। এরই প্রতিবাদে রোববার সিরাজগঞ্জে নতুন করে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম সদ্য. খুলনায় গৃহবধূকে কুপিয়ে-গুলি করে হত্যা সদ্য. ‘শামোন্ডা’ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, ছড়িয়ে পড়ার আশঙ্কা সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম সদ্য. খুলনায় গৃহবধূকে কুপিয়ে-গুলি করে হত্যা সদ্য. ‘শামোন্ডা’ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, ছড়িয়ে পড়ার আশঙ্কা সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা