ভারতে পাচারের সময় হাতেনাতে জব্দ ১৩ বস্তা সার

স
সদ্য সংবাদ ডেস্ক
৩১ আগস্ট, ২০২৬ ২২:১০:১৯
ছবি: সংগৃহীত

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযানে ১৩ বস্তা সার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৩১ আগস্ট) ভোরে উপজেলার পাথরের চর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়।

জামালপুর ৩৫ বিজিবি সূত্র জানায়, পাথরের চর সীমান্ত দিয়ে অবৈধভাবে সার ভারতে নেওয়ার প্রস্তুতি চলছে এমন তথ্যের ভিত্তিতে ভোরে অভিযান পরিচালনা করেন বিজিবির সদস্যরা। এ সময় সীমান্তবর্তী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন ধরনের ১৩ বস্তা সার পাওয়া যায়।

জব্দ করা সারের মধ্যে রয়েছে ৮ বস্তা ইউরিয়া, ৩ বস্তা ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) এবং ২ বস্তা ডায়ামোনিয়াম ফসফেট (ডিএপি)। তবে অভিযানের সময় পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি জানিয়েছে, উদ্ধার করা সারগুলো আইনগত প্রক্রিয়া অনুযায়ী জব্দ করা হয়েছে। এ ঘটনায় বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।

সোমবার দুপুরে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান।

তিনি বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। মাদকসহ বিভিন্ন ধরনের অবৈধ পণ্য যাতে সীমান্ত দিয়ে পারাপার হতে না পারে, সে বিষয়ে বিজিবি সতর্ক রয়েছে। চোরাচালানবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম সদ্য. খুলনায় গৃহবধূকে কুপিয়ে-গুলি করে হত্যা সদ্য. ‘শামোন্ডা’ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, ছড়িয়ে পড়ার আশঙ্কা সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম সদ্য. খুলনায় গৃহবধূকে কুপিয়ে-গুলি করে হত্যা সদ্য. ‘শামোন্ডা’ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, ছড়িয়ে পড়ার আশঙ্কা সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা