জামালপুরে বিনামূল্যে ছাগল ও ভেড়ার টিকাদান কর্মসূচি

জ
জামালপুর প্রতিনিধি
১ অক্টোবর, ২০২৬ ১৯:২৪:০০
ফারিয়াজ ফাহিম

ছাগল ও ভেড়ার রোগ প্রতিরোধে জামালপুর সদর উপজেলায় দিনব্যাপী বিনামূল্যের টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে পিপিআরসহ বিভিন্ন রোগ থেকে প্রাণিসম্পদ সুরক্ষায় খামারি ও পশুপালকদের জন্য টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়।

‘পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ (৩য় সংশোধিত) প্রকল্প’-এর আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। জামালপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কর্মসূচিটি বাস্তবায়ন করে। এতে সহযোগিতা করে প্রাণিসম্পদ অধিদপ্তরের পিপিআর নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্প।

কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জামালপুর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ছানোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার।

প্রধান অতিথির বক্তব্যে ওয়ারেছ আলী মামুন বলেন, গ্রামের কৃষক ও প্রান্তিক খামারিদের পশুসম্পদের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ। পিপিআর ও ক্ষুরারোগের মতো রোগ নিয়ন্ত্রণ করা গেলে পশুপালন থেকে খামারিদের আর্থিক ক্ষতির ঝুঁকি কমবে এবং গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

তিনি জেলার সব খামারিকে টিকাদান কার্যক্রমের আওতায় আনতে সচেতনতা বাড়ানো এবং সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

দিনব্যাপী আয়োজনে ছাগল ও ভেড়াকে পিপিআরসহ বিভিন্ন রোগের বিরুদ্ধে টিকা দেওয়া হয়। সংশ্লিষ্টদের মতে, নিয়মিত টিকাদানের মাধ্যমে প্রাণীর রোগের বিস্তার নিয়ন্ত্রণের পাশাপাশি পশুপালকদের সম্ভাব্য আর্থিক ক্ষতিও কমানো সম্ভব।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম সদ্য. ‘শামোন্ডা’ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, ছড়িয়ে পড়ার আশঙ্কা সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. মধ্যপ্রাচ্যে ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র সদ্য. প্রটোকল ভেঙে সাধারণ মানুষের কাছে প্রধানমন্ত্রী সদ্য. মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম সদ্য. ‘শামোন্ডা’ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, ছড়িয়ে পড়ার আশঙ্কা সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. মধ্যপ্রাচ্যে ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র সদ্য. প্রটোকল ভেঙে সাধারণ মানুষের কাছে প্রধানমন্ত্রী সদ্য. মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান