নিরাপদ সড়ক চাই মুন্সীগঞ্জ জেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

ম
মুন্সীগঞ্জ প্রতিনিধি
৭ অক্টোবর, ২০২৬ ১৮:২২:২৬
মো. শফিকুল ইসলাম

পরিবেশ সুরক্ষায় এবং নিরাপদ ও সবুজ পৃথিবী গড়ার অঙ্গীকার নিয়ে ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) মুন্সীগঞ্জ জেলা শাখার আয়োজনে এক বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত হয়েছে।

​মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে স্থানীয় ইদ্রাকপুর ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ ও বনজ গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির বাস্তবায়ন করা হয়।

​বৃক্ষ রোপণকালে নিসচা নেতৃবৃন্দ বলেন, “শুধু সড়ককে নিরাপদ করাই আমাদের লক্ষ্য নয়; পরিবেশের ভারসাম্য রক্ষা এবং কোমলমতি শিক্ষার্থীদের মাঝে সবুজ সচেতনতা সৃষ্টি করাও আমাদের সামাজিক দায়িত্বের অংশ। পর্যাপ্ত বৃক্ষরোপণই পারে পরিবেশ দূষণ রোধ করে একটি সুস্থ ও সুন্দর নিরাপদ আগামী উপহার দিতে।”

​উক্ত বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ আতিকুর রহমান টিপু, সহ-সভাপতি এ্যাড. জানে আলম প্রিন্স, সহ-সভাপতি মোঃ জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক মোঃ সাইফুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাখাওয়াত হোসেন মানিক, কোষাধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন শাহজাহান এবং কার্যকরী সদস্য মোঃ নাজমুল হাসান মুন্সী।

​এছাড়াও কর্মসূচিতে বিশেষ সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন ইদ্রাকপুর ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন নিতা এবং বিদ্যালয়টির পঞ্চম শ্রেণির শিক্ষার্থীবৃন্দ। শিক্ষার্থীরা সানন্দে চারা রোপণে অংশগ্রহণ করে এবং এর সঠিক পরিচর্যা করার আশ্বাস দেয়।

সদ্য সংবাদ/এসকে

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম সদ্য. খুলনায় গৃহবধূকে কুপিয়ে-গুলি করে হত্যা সদ্য. ‘শামোন্ডা’ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, ছড়িয়ে পড়ার আশঙ্কা সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম সদ্য. খুলনায় গৃহবধূকে কুপিয়ে-গুলি করে হত্যা সদ্য. ‘শামোন্ডা’ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, ছড়িয়ে পড়ার আশঙ্কা সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা