প্রবীণ রাজনীতিবিদ আব্দুল হাইয়ের মৃত্যুতে ছাত্রশিবিরের শোক

ম
মো. শফিকুল ইসলাম (মুন্সীগঞ্জ প্রতিনিধি)
১৫ অক্টোবর, ২০২৬ ১৫:৫৭:০০

মুন্সীগঞ্জের প্রবীণ রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী, জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার, মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি এবং পাঁচবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য জনাব আব্দুল হাইয়ের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, মুন্সীগঞ্জ জেলা শাখা।

​এক যৌথ শোকবার্তায় ছাত্রশিবির মুন্সীগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

​নেতৃবৃন্দ বলেন, জনাব আব্দুল হাইয়ের ইন্তেকালে মুন্সীগঞ্জের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি জেলার আপামর জনগণের সঙ্গে এক নিবিড় সম্পর্ক গড়ে তুলেছিলেন। জাতীয় রাজনীতি থেকে শুরু করে স্থানীয় পর্যায় পর্যন্ত তিনি যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তা মুন্সীগঞ্জবাসী দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে।

​তারা আরও উল্লেখ করেন, তাঁর দীর্ঘ অভিজ্ঞতাপূর্ণ রাজনৈতিক পথচলা, দূরদর্শী নেতৃত্ব এবং সামাজিক অবদান মুন্সীগঞ্জের রাজনৈতিক ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবে। তাঁর এই চিরবিদায়ের মাধ্যমে প্রবীণ রাজনৈতিক নেতৃত্বের একটি অত্যন্ত পরিচিত ও সমৃদ্ধ অধ্যায়ের অবসান ঘটলো।

​বিবৃতিতে ছাত্রশিবির নেতৃবৃন্দ মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন মরহুমের জীবনের সকল ভুলত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন। একইসঙ্গে তাঁর পরিবার, স্বজন, রাজনৈতিক সহকর্মী ও শুভানুধ্যায়ীদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করুন। আমিন।

সদ্য সংবাদ/এসকে

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পথের ধারে পিঠা বিক্রি করতে হলেও নিবন্ধন বাধ্যতামূলক সদ্য. উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হলো ভূমিমন্ত্রীকে সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পথের ধারে পিঠা বিক্রি করতে হলেও নিবন্ধন বাধ্যতামূলক সদ্য. উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হলো ভূমিমন্ত্রীকে সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে