মুন্সীগঞ্জে মুফাসসির সম্মেলন, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আহ্বান

ম
মো. শফিকুল ইসলাম (মুন্সীগঞ্জ প্রতিনিধি)
১৮ অক্টোবর, ২০২৬ ১২:২০:৩৯

পবিত্র কোরআনের শিক্ষা মানুষের ব্যক্তিগত ও সামাজিক জীবনে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে ন্যায়বিচার, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন আলেমরা। তাঁরা বলেছেন, সমাজের বিভিন্ন অনিয়ম ও অবিচার দূর করতে কোরআনের সঠিক ব্যাখ্যা মানুষের কাছে তুলে ধরা জরুরি। এ ক্ষেত্রে মুফাসসিরদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) সকালে মুন্সীগঞ্জ পৌরসভায় বাংলাদেশ মজলিসুল মুফাসসিরীন জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত মুফাসসির সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। পৌরসভার কৃষি ব্যাংক-সংলগ্ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা কার্যালয়ে সকাল ১০টায় এ আয়োজন শুরু হয়।

জেলা শাখার সভাপতি মাওলানা আবু ইউসুফ হেলালীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও মুন্সীগঞ্জ জেলা আমির মাওলানা আ. জ. ম. রুহুল কুদ্দুস।

অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মজলিসুল মুফাসসিরীনের কেন্দ্রীয় সহসভাপতি আব্দুল মোমেন নেসারী। প্রধান আলোচক ছিলেন সংগঠনটির ঢাকা বিভাগীয় সভাপতি মাওলানা আব্দুল মান্নান আনসারী।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের ঢাকা বিভাগীয় সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবির মাজেদী, জেলা উপদেষ্টা ও জেলা নায়েবে আমির মাওলানা মুহাম্মদ নুরুল হক পাটওয়ারী এবং জেলা সেক্রেটারি অধ্যাপক এ কে এম ফখরুদ্দিন রাজী।

বক্তারা বলেন, কোরআনের শিক্ষা কেবল ধর্মীয় আলোচনার মধ্যে সীমাবদ্ধ না রেখে মানুষের দৈনন্দিন কর্মকাণ্ডে প্রয়োগ করতে হবে। পরিবার থেকে শুরু করে বৃহত্তর সমাজে সততা, ন্যায়পরায়ণতা ও পারস্পরিক দায়িত্ববোধ প্রতিষ্ঠায় এ শিক্ষার চর্চা বাড়ানো প্রয়োজন।

তাঁরা আরও বলেন, কোরআনের যথাযথ ব্যাখ্যা ও তাৎপর্য সাধারণ মানুষের কাছে সহজভাবে তুলে ধরতে মুফাসসিরদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে একটি ন্যায়নিষ্ঠ ও মূল্যবোধসম্পন্ন সমাজ গড়ে তুলতে সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম সদ্য. ‘শামোন্ডা’ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, ছড়িয়ে পড়ার আশঙ্কা সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. মধ্যপ্রাচ্যে ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র সদ্য. প্রটোকল ভেঙে সাধারণ মানুষের কাছে প্রধানমন্ত্রী সদ্য. মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম সদ্য. ‘শামোন্ডা’ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, ছড়িয়ে পড়ার আশঙ্কা সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. মধ্যপ্রাচ্যে ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র সদ্য. প্রটোকল ভেঙে সাধারণ মানুষের কাছে প্রধানমন্ত্রী সদ্য. মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান