সুন্দরবনে নিষিদ্ধ এলাকায় মাছ শিকার, বন বিভাগের অভিযানে আটক ৮

স
সদ্য সংবাদ ডেস্ক
১৮ অক্টোবর, ২০২৬ ১২:৪৪:১৭
ছবি: সংগৃহীত

সুন্দরবনের সংরক্ষিত অভয়ারণ্য এলাকায় অনুমতি ছাড়া মাছ ধরার অভিযোগে আট জেলেকে আটক করেছে বন বিভাগ। অভিযানের সময় তাঁদের ব্যবহৃত দুটি ডিঙি নৌকা, প্রায় ২৫ কেজি সাদা মাছ এবং মাছ ধরার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের নটাবেকী অভয়ারণ্যসংলগ্ন রায়মঙ্গল নদীর বাওন এলাকায় এ অভিযান চালানো হয়। আটক ব্যক্তিদের শনিবার (১৭ অক্টোবর) আদালতে পাঠানো হয়েছে।

আটক জেলেরা হলেন জাহিদ হাসান (৪২), মফিজুল গাজী (২৮), রবিউল ইসলাম (৪৫), ইছা সরদার (৩৫), রিজাউল গাজী (৪৫), রইবুল ইসলাম (৩২), নাহিদ ইসলাম (২৮) ও কওছার গাজী (৩৯)। তাঁদের সবার বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পূর্বকৈখালী গ্রামে।

বন বিভাগ জানায়, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় নিয়মিত টহলের অংশ হিসেবে কদমতলা ফরেস্ট স্টেশনের আওতাধীন নটাবেকী অভয়ারণ্য এলাকায় অভিযান চালানো হয়। এ সময় রায়মঙ্গল নদীর বাওন এলাকায় মাছ ধরতে দেখে আট জেলেকে আটক করেন বনকর্মীরা।

বুড়িগোয়ালিনী বন স্টেশনের কর্মকর্তা ইরফান হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, সংরক্ষিত অভয়ারণ্যে অবৈধভাবে প্রবেশ করে মাছ শিকারের অভিযোগে তাঁদের বিরুদ্ধে বন আইনে মামলা করার প্রক্রিয়া চলছে। পরে আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, সুন্দরবনের সংরক্ষিত এলাকার প্রাকৃতিক সম্পদ ও বন্যপ্রাণীর আবাসস্থল রক্ষায় নজরদারি অব্যাহত থাকবে। নিষিদ্ধ এলাকায় অনুপ্রবেশ ও অবৈধভাবে মাছ শিকারের বিরুদ্ধে নিয়মিত অভিযানও পরিচালনা করা হবে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম সদ্য. ‘শামোন্ডা’ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, ছড়িয়ে পড়ার আশঙ্কা সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. মধ্যপ্রাচ্যে ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র সদ্য. প্রটোকল ভেঙে সাধারণ মানুষের কাছে প্রধানমন্ত্রী সদ্য. মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম সদ্য. ‘শামোন্ডা’ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, ছড়িয়ে পড়ার আশঙ্কা সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. মধ্যপ্রাচ্যে ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র সদ্য. প্রটোকল ভেঙে সাধারণ মানুষের কাছে প্রধানমন্ত্রী সদ্য. মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান