যৌতুক নিরোধ আইনের মামলায় এক বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. আবদুল মান্নানকে (২৩) গ্রেপ্তার করেছে এসআরবি-১৪, জামালপুরের একটি আভিযানিক দল।
শনিবার (১৭ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে গাজীপুর মহানগরের বাসন থানাধীন ভোগরা বাইপাস মোড়ের রাজন এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ অভিযানে এসআরবি-১, সিপিসি-১, উত্তরার সদস্যরা সহযোগিতা করেন।
গ্রেপ্তার মান্নান শেরপুর সদর উপজেলার হেরুয়া বালুঘাটা এলাকার মুক্তার আলীর ছেলে। তিনি শেরপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩-এর সিআর মামলা নং ৫২৬/২০২৪-এর আসামি। যৌতুক নিরোধ আইন, ২০১৮-এর ৩ ধারায় ওই মামলায় আদালত তাঁকে এক বছরের কারাদণ্ড দেন। পরে তিনি পলাতক ছিলেন।
এসআরবি-১৪, জামালপুরের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁর অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সদ্য সংবাদ/এসএস