আশুলিয়ায় দেলোয়ার মীরের বিরুদ্ধে মানববন্ধন, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

আ
আশুলিয়া (সাভার) প্রতিনিধি (জাহিদুল ইসলাম হৃদয়)
১৯ অক্টোবর, ২০২৬ ২২:৫৩:২৩

ঢাকার আশুলিয়ায় অববর মণ্ডল স্কুল অ্যান্ড কলেজের সম্পত্তি দখলসহ বিভিন্ন অভিযোগে দেলোয়ার মীরের বিরুদ্ধে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। এ সময় তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।

সোমবার সকালে আশুলিয়ার দক্ষিণ গাজীরচটের দরগারপাড় এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে দেলোয়ার মীরের বিরুদ্ধে মাদকাসক্তি, সন্ত্রাসী কর্মকাণ্ড, হুমকি ও হামলার অভিযোগ তুলে তাঁকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিভিন্ন কারখানা ও বাসাবাড়ির বর্জ্যপানি টাকার বিনিময়ে দরগারপাড়ের একটি পুকুরে ফেলা হয়। একপর্যায়ে ময়লা পানিতে পুকুরটি ভরে গেলে সরকারি সড়কের নিচ দিয়ে সুড়ঙ্গ তৈরি করে সেই পানি অন্যদিকে প্রবাহিত করা হয়। এতে আশপাশের বাসাবাড়িতে পানি ঢুকে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। পাশাপাশি পানিবাহিত রোগের ঝুঁকিও বাড়ছে। এ পরিস্থিতিতে অনেক ভাড়াটিয়া বাসা ছেড়ে চলে যাচ্ছেন বলে দাবি তাঁদের।

স্থানীয়দের আরও অভিযোগ, এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করলে দেলোয়ার মীর ও তাঁর লোকজন তাঁদের বিভিন্নভাবে হুমকি দেন। এরই ধারাবাহিকতায় রোববার বিকেলে পানি ছাড়তে এলে স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ জানান। এ সময় তাঁদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ করেন তাঁরা।

মানববন্ধনকারীরা বলেন, এলাকার পরিবেশ রক্ষা, জলাবদ্ধতা নিরসন এবং বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে পুকুরে বর্জ্যপানি ফেলা ও সেই পানি লোকালয়ে প্রবেশ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তাঁরা। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান স্থানীয় বাসিন্দারা।

এ বিষয়ে দেলোয়ার মীরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর স্ত্রী জানান, তিনি আইসিইউতে ভর্তি আছেন।

মানববন্ধনে স্থানীয় আবুল হোসাইন মুন্সী, মাসুদুর রহমান দেওয়ান, কবির সরকার ও সুমন গাজীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সদ্য সংবাদ/এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭ সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭ সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা