পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্ব পালনের সময় গান গেয়ে এএসআই ক্লোজড

স
সদ্য সংবাদ ডেস্ক
২১ অক্টোবর, ২০২৬ ১৪:৫১:৪৯
ছবি: সংগৃহীত

সিলেটে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে থাকা অবস্থায় পুলিশের পোশাক পরেই সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন এক সহকারী উপপরিদর্শক (এএসআই)। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাঁকে পুলিশ লাইন্সে সংযুক্ত করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। একই সঙ্গে বিষয়টি খতিয়ে দেখতে তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে।

পুলিশের ওই সদস্যের নাম উদয়ন ফারুক। তিনি সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানায় কর্মরত ছিলেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনারের স্বাক্ষরে জারি করা আদেশে তাঁকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের উত্তর বিভাগের উপকমিশনার সাইফুল ইসলাম।

পুলিশের তথ্য অনুযায়ী, সোমবার (১৯ অক্টোবর) রাতে নগরীর ৮ নম্বর ওয়ার্ডের আখালিয়া নতুনবাজার এলাকার ব্রাহ্মণশাসন সার্বজনীন পূজামণ্ডপে দায়িত্ব পালন করছিলেন উদয়ন ফারুক। ওই মণ্ডপে পূজা উদযাপন পরিষদের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে তাঁকে পুলিশের ইউনিফর্ম পরা অবস্থায় গান গাইতে দেখা যায়। পরে ওই দৃশ্যের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশ প্রশাসনের নজরে আসে।

উপকমিশনার সাইফুল ইসলাম জানান, ভিডিওটি কর্তৃপক্ষের নজরে আসার পর এএসআই উদয়ন ফারুকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনাটির বিষয়ে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে জালালাবাদ থানার সহকারী কমিশনারকে দায়িত্ব দেওয়া হয়েছে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম সদ্য. খুলনায় গৃহবধূকে কুপিয়ে-গুলি করে হত্যা সদ্য. ‘শামোন্ডা’ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, ছড়িয়ে পড়ার আশঙ্কা সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম সদ্য. খুলনায় গৃহবধূকে কুপিয়ে-গুলি করে হত্যা সদ্য. ‘শামোন্ডা’ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, ছড়িয়ে পড়ার আশঙ্কা সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা