‘মহিলারা ঘরেই থাকুন, জনসমক্ষে নয়’

স
সদ্য সংবাদ ডেস্ক
৩১ আগস্ট, ২০২৬ ২১:২৬:৪৪
ছবি: সংগৃহীত

ভারতের কেরালায় নারীদের জনসমক্ষে চলাফেরা নিয়ে মুসলিম ধর্মীয় নেতা শেখ আবু বকর আহমদ ওরফে কান্থাপুরম এপি আবু বকর মুসলিয়ারের একটি মন্তব্য ঘিরে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। নারীদের ঘরে থাকার পরামর্শ দিয়ে দেওয়া ওই বক্তব্যের সমালোচনা করেছেন কেরালার শ্রমমন্ত্রী ভি শিবানকুট্টি।

সম্প্রতি কোচিতে আয়োজিত ‘হুব্বুল রসুল’ সম্মেলনে বক্তব্য দেন সুন্নি ধর্মগুরু আবু বকর আহমদ। সেখানে নারীদের জনসমক্ষে উপস্থিতির বিষয়ে তিনি আপত্তি জানান। তাঁর বক্তব্যের একটি অংশ সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

সম্মেলনে আবু বকর আহমদকে বলতে শোনা যায়, নারীদের ঘরেই থাকা উচিত এবং তাদের জনসমক্ষে আসার প্রয়োজন নেই। পবিত্র কোরআনে এমন নির্দেশনা রয়েছে বলেও তিনি দাবি করেন।

তাঁর এই বক্তব্যের পরই বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়। কেরালার শ্রমমন্ত্রী ভি শিবানকুট্টি এ ধরনের মন্তব্যের বিরোধিতা করে বলেন, নারীদের স্বাধীনভাবে চলাফেরা ও জীবনযাপনের অধিকার রয়েছে। এ ধরনের বক্তব্য নারীদের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার পাশাপাশি তাদের কয়েক শতাব্দী পিছিয়ে দেওয়ার চেষ্টা।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক প্রতিক্রিয়ায় মন্ত্রী বলেন, ভারতের সংবিধান নারী ও পুরুষের সমানাধিকারের নিশ্চয়তা দিয়েছে। প্রত্যেক মানুষের স্বাধীন ও মর্যাদাপূর্ণভাবে জীবনযাপনের অধিকার রয়েছে। ফলে নারীদের জনসমক্ষে চলাফেরা করা নিয়ে নিষেধাজ্ঞার মতো কোনো বক্তব্য গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, কেরালার নারীরা সমাজের বিভিন্ন ক্ষেত্রে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন এবং নিজেদের অধিকার ও স্বাধীনতা ভোগ করছেন। তাদের অগ্রযাত্রা থামিয়ে দেওয়ার মতো কোনো আহ্বান মেনে নেওয়া হবে না।

এদিকে শুধু বক্তব্যের মধ্যেই বিষয়টি সীমাবদ্ধ থাকেনি। আবু বকর আহমদের সঙ্গে সংশ্লিষ্ট সংগঠনের পক্ষ থেকেও নারীদের ধর্মীয় সভায় অংশগ্রহণের বিষয়ে লিখিত নির্দেশনা জারি করা হয়েছে বলে জানা গেছে।

ওই নির্দেশনায় মাদ্রাসাগুলোকে ধর্মীয় অনুষ্ঠান বা সভায় অনাত্মীয় পুরুষদের উপস্থিতির মধ্যে নারীদের প্রবেশের অনুমতি না দেওয়ার কথা বলা হয়েছে। একই সঙ্গে বিভিন্নভাবে নারীদের জনসমক্ষে উপস্থিতি নিয়েও বিধিনিষেধ আরোপের কথা উল্লেখ করা হয়েছে।

ধর্মীয় সংগঠনের এমন নির্দেশনা এবং আবু বকর আহমদের বক্তব্য সামনে আসার পর কেরলের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে বিষয়টি নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। নারীর অধিকার, ব্যক্তিস্বাধীনতা ও ধর্মীয় ব্যাখ্যার সীমা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে।

সমালোচকদের মতে, আধুনিক সমাজে নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ আরও বিস্তৃত হচ্ছে। এমন সময়ে নারীদের ঘরে সীমাবদ্ধ রাখার আহ্বান তাদের অর্জিত অধিকার ও সামাজিক অগ্রগতির সঙ্গে সাংঘর্ষিক।

অন্যদিকে, আবু বকর আহমদের বক্তব্যের পক্ষে থাকা ধর্মীয় মহলের কেউ কেউ বিষয়টিকে ধর্মীয় নির্দেশনার আলোকে দেখছেন। ফলে বক্তব্যটি ঘিরে কেরলে ধর্মীয় স্বাধীনতা, নারীর অধিকার ও সামাজিক মূল্যবোধ এই তিনটি বিষয়ই নতুন করে আলোচনায় এসেছে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম সদ্য. খুলনায় গৃহবধূকে কুপিয়ে-গুলি করে হত্যা সদ্য. ‘শামোন্ডা’ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, ছড়িয়ে পড়ার আশঙ্কা সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম সদ্য. খুলনায় গৃহবধূকে কুপিয়ে-গুলি করে হত্যা সদ্য. ‘শামোন্ডা’ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, ছড়িয়ে পড়ার আশঙ্কা সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা