ইরানের শাসনব্যবস্থা উৎখাতে একমত ট্রাম্প-নেতানিয়াহু

স
সদ্য সংবাদ ডেস্ক
২১ অক্টোবর, ২০২৬ ০১:১৭:১৫
ছবি: সংগৃহীত

ইরানের বর্তমান শাসনব্যবস্থা উৎখাতের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একমত হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ লক্ষ্য বাস্তবায়ন নিয়ে সম্প্রতি ট্রাম্পের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২০ অক্টোবর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

নেতানিয়াহু বলেন, ইরানের শাসনব্যবস্থা উৎখাতের প্রক্রিয়া সম্পন্ন করতে তিনি ও ট্রাম্প প্রতিশ্রুতিবদ্ধ। বিষয়টি নিয়ে সাম্প্রতিক সময়ে দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে বলেও জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী।

এদিকে, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। সমুদ্রে মাইনের আঘাতে দুটি ট্যাংকারে আগুন লেগেছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তবে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এই দাবিকে ‘ভুল’ বলে প্রত্যাখ্যান করেছে।

অন্যদিকে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বাড়লেও দুই দেশের আলোচনা এখনো চলছে বলে জানিয়েছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেন, নতুন করে সংঘাত শুরু হওয়ার আশঙ্কা এবং ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেও আলোচনা অব্যাহত রয়েছে।

সদ্য সংবাদ/এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. সরবরাহ সংকটে বাড়ছে চাল-চিনির দাম, কমছে গম-ভুট্টার সদ্য. বৃহস্পতিবার খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ধর্মের ভিত্তিতে রাজনীতি করি না, ধর্মের ভিত্তিতে রাজনীতি বিশ্বাস করি না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. চালক-সহকারী ছিলেন ঘুমে, মহাসড়কে বাস চালাচ্ছিলেন সুপারভাইজার! সদ্য. যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার সদ্য. তুরস্কের সেনা মোতায়েনের আগে মক্কা চুক্তি নিয়ে সংসদে ভোট সদ্য. কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র, বাতিল ৩ লাখের বেশি ভিসা সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. সরবরাহ সংকটে বাড়ছে চাল-চিনির দাম, কমছে গম-ভুট্টার সদ্য. বৃহস্পতিবার খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ধর্মের ভিত্তিতে রাজনীতি করি না, ধর্মের ভিত্তিতে রাজনীতি বিশ্বাস করি না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. চালক-সহকারী ছিলেন ঘুমে, মহাসড়কে বাস চালাচ্ছিলেন সুপারভাইজার! সদ্য. যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার সদ্য. তুরস্কের সেনা মোতায়েনের আগে মক্কা চুক্তি নিয়ে সংসদে ভোট সদ্য. কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র, বাতিল ৩ লাখের বেশি ভিসা