জামায়াতে ইসলাম থেকে ‘ইসলাম’ শব্দ বাদ দেওয়ার আহ্বান প্রতিমন্ত্রী নুরের

স
সদ্য সংবাদ ডেস্ক
২০ আগস্ট, ২০২৬ ২২:৩৯:২৬
ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর নাম থেকে ‘ইসলাম’ শব্দ বাদ দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কুষ্টিয়ায় সংঘর্ষে আহত ছাত্র অধিকার পরিষদ নেতা সোহানুর রহমান সোহানকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

নুরুল হক নূর বলেন, জামায়াতের কর্মকাণ্ডের সঙ্গে ইসলামের আদর্শের সামঞ্জস্য নেই। তার দাবি, ইসলামকে দলীয় পরিচয়ের অংশ হিসেবে ব্যবহার করে জামায়াত বরং ইসলামের ক্ষতি করছে। এ কারণে দলটির নাম থেকে ‘ইসলাম’ শব্দটি বাদ দেওয়া উচিত।

তিনি অভিযোগ করেন, জামায়াত ক্ষমতার সুযোগ পেলে আওয়ামী লীগের চেয়েও বড় ফ্যাসিবাদী শক্তিতে পরিণত হতে পারে। সরকার গঠনের আকাঙ্ক্ষা থেকে দলটির নেতারা বর্তমান সরকার নিয়েও নানা ধরনের বক্তব্য দিচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।

কুষ্টিয়ায় জামায়াত-শিবির ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষের প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন, ওই ঘটনায় আহত ছাত্র অধিকার পরিষদ নেতা সোহানুর রহমান সোহানের চিকিৎসার খোঁজ নিতেই তিনি হাসপাতালে এসেছেন।

জামায়াতের কয়েকজন নেতার বক্তব্য ও কর্মকাণ্ডের সমালোচনা করে নূরুল হক নূর আরও বলেন, সংসদ সদস্য আমির হামজা বিভিন্ন সময় নারী সংসদ সদস্যসহ রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন বলে অভিযোগ রয়েছে। একই সঙ্গে প্রয়াত আরাফাত রহমান কোকোকে নিয়েও তার বক্তব্যের সমালোচনা করেন তিনি।

তার ভাষ্য, এসব বক্তব্যের পরও জামায়াত সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নিয়ে তাদের সমর্থন করছে। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে ইসলামী মূল্যবোধের সাংঘর্ষিকতা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

নুরুল হক নূর বলেন, ‘ইসলামী’ পরিচয় ব্যবহার করে এমন কর্মকাণ্ড চালানো হলে সেটি ইসলামের ভাবমূর্তির জন্যও ক্ষতিকর। তাই জামায়াতে ইসলামীর নাম থেকে ‘ইসলাম’ শব্দটি বাদ দেওয়ার আহ্বান জানান তিনি।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম সদ্য. খুলনায় গৃহবধূকে কুপিয়ে-গুলি করে হত্যা সদ্য. ‘শামোন্ডা’ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, ছড়িয়ে পড়ার আশঙ্কা সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম সদ্য. খুলনায় গৃহবধূকে কুপিয়ে-গুলি করে হত্যা সদ্য. ‘শামোন্ডা’ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, ছড়িয়ে পড়ার আশঙ্কা সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা