রাষ্ট্রপতি নির্বাচনে জয় পেয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটগ্রহণ শেষে জাতীয় সংসদে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
ঘোষিত ফল অনুযায়ী, নির্বাচনে মোট ৩৪৩টি ভোট বৈধ হিসেবে গণনা করা হয়েছে। এর মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট।
অন্যদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। ফলে ভোটের ব্যবধানে এগিয়ে থেকে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। এর মধ্য দিয়ে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটপ্রক্রিয়া সম্পন্ন হলো এবং নতুন রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত হলো।
সদ্য সংবাদ/এসকে