পরিবেশ ধ্বংস থেকে মাদক চোরাচালান, নানা অপকর্মে জড়িত রোহিঙ্গারা: সেনাপ্রধান

স
সদ্য সংবাদ ডেস্ক
২০ আগস্ট, ২০২৬ ২৩:৫৫:০০
ছবি: সংগৃহীত

রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য শুধু মানবিক নয়, অর্থনৈতিক ও নিরাপত্তাগত দিক থেকেও বড় চ্যালেঞ্জ তৈরি করছে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তাঁর দাবি, রোহিঙ্গাদের একটি অংশ পরিবেশের ক্ষতি, মাদক চোরাচালানসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) মিরপুর সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কলেজে আয়োজিত তিন সপ্তাহের ক্যাপস্টোন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেনাপ্রধান বলেন, বাংলাদেশে দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের অবস্থানের কারণে দেশের ওপর নানা ধরনের চাপ তৈরি হয়েছে। বিশেষ করে পরিবেশের ওপর বিরূপ প্রভাবের পাশাপাশি মাদক চোরাচালানসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

তিনি আরও বলেন, রোহিঙ্গাদের আশ্রয় ও ব্যবস্থাপনার কারণে দেশের অর্থনীতিতেও বড় ধরনের চাপ তৈরি হচ্ছে। দীর্ঘমেয়াদি এই সংকট মোকাবিলায় বিষয়টির বিভিন্ন দিক বিবেচনায় নেওয়া প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।

এদিকে অনুষ্ঠানে ক্যাপস্টোন কোর্সে অংশ নেওয়া ফেলোদের হাতে সনদ তুলে দেন সেনাপ্রধান। জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা, অভিজ্ঞতা বিনিময় এবং নেতৃত্বের সক্ষমতা বাড়ানোর উদ্দেশ্যে এই কোর্স আয়োজন করা হয়।

এবারের আয়োজনে সামরিক ও বেসামরিক প্রশাসনের পাশাপাশি শিক্ষা, চিকিৎসা, কূটনীতি, গণমাধ্যম এবং করপোরেট খাতের প্রতিনিধিরাও অংশ নেন। মোট ৩৭ জন ফেলো তিন সপ্তাহের এই কোর্সে যুক্ত ছিলেন।

সমাপনী আয়োজনে কোর্স চলাকালে অনুষ্ঠিত বিভিন্ন কার্যক্রম, আলোচনা ও অর্জনের বিষয়গুলো তুলে ধরা হয়। অংশগ্রহণকারীদের বিভিন্ন জাতীয় ও বৈশ্বিক ইস্যুতে পারস্পরিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হওয়ায় কোর্সটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে অনুষ্ঠানে জানানো হয়।

সদ্য সংবাদ/এসকে

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম সদ্য. খুলনায় গৃহবধূকে কুপিয়ে-গুলি করে হত্যা সদ্য. ‘শামোন্ডা’ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, ছড়িয়ে পড়ার আশঙ্কা সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম সদ্য. খুলনায় গৃহবধূকে কুপিয়ে-গুলি করে হত্যা সদ্য. ‘শামোন্ডা’ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, ছড়িয়ে পড়ার আশঙ্কা সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা