দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (২১ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় নবনির্বাচিত রাষ্ট্রপতির প্রতি শুভকামনা জানান প্রধানমন্ত্রী।
বার্তায় তারেক রহমান বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণ দেশের সাংবিধানিক ধারাবাহিকতার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক দায়িত্ব পালনে তার সফলতা ও মর্যাদাপূর্ণ ভূমিকা প্রত্যাশা করেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের দায়িত্ব পালনের ক্ষেত্রে গণতান্ত্রিক মূল্যবোধ, সাংবিধানিক মর্যাদা এবং জনগণের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
এর আগে শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নতুন রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার।
শপথের মধ্য দিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব শুরু করেন মির্জা ফখরুল। তার দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিদের পক্ষ থেকেও শুভেচ্ছা জানানো হচ্ছে।
সদ্য সংবাদ/এসএস