ভারতীয় আগ্রাসনের বিষয়ে আরও বেশি সজাগ থাকব: পানিসম্পদ মন্ত্রী

স
সদ্য সংবাদ ডেস্ক
২৫ আগস্ট, ২০২৬ ২২:৫৯:২৫
ছবি: সংগৃহীত

ভারত থেকে সম্ভাব্য পানি আগ্রাসন ও এর প্রভাব মোকাবিলায় বাংলাদেশকে আরও সতর্ক অবস্থানে থাকার কথা জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। একই সঙ্গে প্রতিবেশী দুই দেশের সম্পর্ক আরও ইতিবাচক ও বন্ধুত্বপূর্ণ রাখার দায়িত্ব ভারতেরও রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।

মঙ্গলবার (২৫ আগস্ট) ফেনীর পরশুরামের ঘাটঘর এলাকায় মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পরিদর্শনকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন পানিসম্পদমন্ত্রী।

তিনি বলেন, প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক আস্থা ও সহযোগিতাকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। বাংলাদেশের মানুষের স্বার্থের পরিপন্থী কোনো পরিস্থিতি যাতে তৈরি না হয়, সে বিষয়ে সরকার সতর্ক থাকবে।

পানিসম্পদমন্ত্রী জানান, দেশের পানি ও নদী ব্যবস্থাপনার ক্ষেত্রে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের মানুষও এ বিষয়ে সচেতন ও সজাগ থাকবে বলে মন্তব্য করেন তিনি।

এ সময় দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে দুর্নীতি প্রতিরোধের বিষয়েও কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, দীর্ঘদিনের অনিয়ম ও দুর্নীতির সংস্কৃতি থেকে বের হয়ে উন্নয়নকাজে স্বচ্ছতা নিশ্চিত করা প্রয়োজন। দায়িত্ব পালনের ক্ষেত্রে নিজের অবস্থান থেকেও দুর্নীতির বিরুদ্ধে সতর্ক থাকার কথা জানান তিনি।

ফেনীর মুহুরী-কহুয়া প্রকল্পের অগ্রগতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, প্রায় ১ হাজার ৫০০ কোটি টাকা ব্যয়ের এ প্রকল্প বাস্তবায়িত হলে নদীভাঙন, বন্যা, জলাবদ্ধতা ও বাঁধ ভেঙে সৃষ্ট ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হবে। প্রকল্পটির সুফল বৃহত্তর নোয়াখালী ও ফেনী অঞ্চলের মানুষ পাবেন বলেও জানান তিনি।

প্রকল্প বাস্তবায়নে জমি অধিগ্রহণের প্রয়োজন হলে ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেন পানিসম্পদমন্ত্রী। তবে প্রকল্পের প্রথম পর্যায়ে জমি অধিগ্রহণের প্রয়োজন হবে না বলে জানান তিনি। পরবর্তী পর্যায়ে প্রয়োজন দেখা দিলে আইন অনুযায়ী ক্ষতিপূরণ দিয়েই জমি অধিগ্রহণ করা হবে।

আগামী মাসে প্রধানমন্ত্রী ফেনী সফরে এসে মুহুরী-কহুয়া প্রকল্পের কাজের উদ্বোধন করতে পারেন বলেও জানান মন্ত্রী। প্রকল্পটি ২০৩০ সালের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যের কথাও উল্লেখ করেন তিনি।

পরিদর্শনকালে স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসন, পুলিশ, পানি উন্নয়ন বোর্ড এবং রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম সদ্য. খুলনায় গৃহবধূকে কুপিয়ে-গুলি করে হত্যা সদ্য. ‘শামোন্ডা’ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, ছড়িয়ে পড়ার আশঙ্কা সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম সদ্য. খুলনায় গৃহবধূকে কুপিয়ে-গুলি করে হত্যা সদ্য. ‘শামোন্ডা’ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, ছড়িয়ে পড়ার আশঙ্কা সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা