দেশে ফ্যাসিস্ট পুনর্বাসনের ষড়যন্ত্র করছে অনেক মুখোশধারীরা: আইনমন্ত্রী

স
সদ্য সংবাদ ডেস্ক
২৬ আগস্ট, ২০২৬ ২০:০২:৪৪
সংগৃহীত

দেশে এখনো একটি মহল ফ্যাসিস্টদের পুনর্বাসনের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। এ ধরনের তৎপরতার বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (২৬ আগস্ট) রাজধানীর বনানীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন আইনমন্ত্রী।

মো. আসাদুজ্জামান বলেন, অতীতে যারা ক্ষমতায় থেকে ব্যাপক হত্যাকাণ্ড ও নির্যাতন চালিয়েছে, তাদের পুনরায় রাজনীতিতে প্রতিষ্ঠিত করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে দেশে যাতে স্বৈরাচার বা ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য কার্যকর একটি রোডম্যাপ প্রয়োজন।

আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে আইনমন্ত্রী বলেন, রাষ্ট্র পরিচালনায় ভুল-ত্রুটি থাকতেই পারে। তবে ভুল থেকে শিক্ষা নিয়ে তা সংশোধন করে সামনে এগিয়ে যেতে হবে।

তিনি বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ থেকে শিক্ষা নিয়ে সমাজ ও রাষ্ট্রে ন্যায়, মানবিকতা ও সহনশীলতা প্রতিষ্ঠা করতে হবে। একই সঙ্গে গণতন্ত্র ও আইনের শাসনকে আরও শক্তিশালী করার মাধ্যমে এমন একটি রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে, যেখানে ফ্যাসিবাদের কোনো সুযোগ থাকবে না।

আইনমন্ত্রী আরও বলেন, অন্যের বিরোধিতা করার জন্যই বিরোধিতা করার রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। দল-মত নির্বিশেষে দেশের মানুষের কল্যাণ ও জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি সতর্ক করে বলেন, ফ্যাসিবাদ যেন আর ফিরে না আসে, সেই নিশ্চয়তার পাশাপাশি বর্তমান সময়ের কেউ যেন ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ফ্যাসিবাদী আচরণে জড়িয়ে না পড়েন, সেদিকেও নজর রাখতে হবে।

সদ্য সংবাদ/এসকে

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম সদ্য. খুলনায় গৃহবধূকে কুপিয়ে-গুলি করে হত্যা সদ্য. ‘শামোন্ডা’ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, ছড়িয়ে পড়ার আশঙ্কা সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম সদ্য. খুলনায় গৃহবধূকে কুপিয়ে-গুলি করে হত্যা সদ্য. ‘শামোন্ডা’ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, ছড়িয়ে পড়ার আশঙ্কা সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা