মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টনকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

স
সদ্য সংবাদ ডেস্ক
৩০ আগস্ট, ২০২৬ ১৮:২১:২০
সংগৃহীত

মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপদের বিভিন্ন জেলার দায়িত্ব দেওয়ার সরকারি সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) জাতীয় সংসদের ১১ সদস্যের পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি দাখিল করা হয়।

সংসদ সদস্য ব্যারিস্টার নাজিব মোমিন ও মীর আহমেদ বিন কশেমসহ ১১ জন রিট আবেদনকারী হয়েছেন। তাদের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির আবেদনটি করেন। রিটে মন্ত্রিপরিষদ সচিবকে বিবাদী করা হয়েছে।

আইনজীবী শিশির মনির জানান, এর আগেও ২০০১ সালে মন্ত্রীদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টনের একই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ওই সিদ্ধান্তের বৈধতা নিয়ে সে সময় হাইকোর্টে রিট আবেদন করা হয়।

তার ভাষ্য, পরবর্তীতে হাইকোর্ট ওই দায়িত্ব বণ্টনকে অসাংবিধানিক ঘোষণা করেছিলেন। রুলস অব বিজনেস, সংবিধানের বিধান এবং উচ্চ আদালতের আগের রায়ের আলোকে নতুন করে এ ধরনের দায়িত্ব বণ্টনের সিদ্ধান্ত আইনগত কর্তৃত্বের বাইরে এবং বেআইনি বলে দাবি করেন তিনি।

রিটকারীদের পক্ষ থেকে বলা হয়েছে, আগের রায়ের পরও একই ধরনের সিদ্ধান্ত নেওয়া হওয়ায় বিষয়টির বৈধতা বিচারিক পর্যালোচনার প্রয়োজন রয়েছে। এ কারণেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তারা।

সদ্য সংবাদ/এসকে

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭ সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭ সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা