স্থানীয় সরকার নির্বাচনের লক্ষ্যে আজ চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি

স
সদ্য সংবাদ ডেস্ক
৩১ আগস্ট, ২০২৬ ১৭:০৪:৩৩
সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আজ সোমবার (৩১ আগস্ট) চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি সূত্র জানিয়েছে, স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে হালনাগাদ ভোটার তালিকার চূড়ান্ত সংস্করণ আজ প্রকাশ করা হবে। এর আগে গত ৯ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছিল কমিশন।

খসড়া তালিকা প্রকাশের সময় ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, সর্বশেষ হালনাগাদে ভোটার বেড়েছে ৩ লাখ ৯ হাজার ৩১৫ জন। এতে দেশে মোট ভোটারের সংখ্যা দাঁড়ায় ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জনে।

ইসি কর্মকর্তারা জানান, ভোটের সময়সূচি পেছালে ভোটার নিবন্ধনের সুযোগও বাড়ানো হবে। সে ক্ষেত্রে নির্ধারিত সময়ের পর নিবন্ধিত ভোটারদের সম্পূরক তালিকায় অন্তর্ভুক্ত করার ব্যবস্থা রাখা হবে।

সর্বশেষ চূড়ান্ত হালনাগাদ অনুযায়ী, দেশে মোট ভোটার ছিল ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৪৩ জন।

এদিকে আগামী নভেম্বর থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন আয়োজনের দিকে গুরুত্ব দিচ্ছে কমিশন।

সদ্য সংবাদ/এসকে

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭ সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭ সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা